বালি-কয়লা থেকে নিয়োগ, তৃণমূল জমানাতেই একাধিক দুর্নীতিতে নাম জড়িয়েছিল কালীঘাটপন্থী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের সম্মুখীনও হতে হয়েছে তাঁকে। খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন বহুবার। শুক্রবার পূর্ব বর্ধমানের সভা থেকেও অভিষেককেই নিশানা করলেন শুভেন্দু। মঞ্চে দাঁড়িয়ে বললেন, “বালির টাকা সরাসরি যেত ক্যামাক স্ট্রিটে। সব বন্ধ করে দিয়েছি।” এরপরই হুঙ্কার ছেড়ে বললেন, “সব চোরেদের জেলে যেতে হবে।”
শুক্রবার দুপুরে পূর্ব বর্ধমান পৌঁছে প্রথমে সর্বমঙ্গলা মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপর পুলিশ লাইন মাঠে সভা করেন তিনি। সেখানেই দায়িত্ব নেওয়ার পর বিজেপি সরকার মানুষের স্বার্থে কী কী করেছে তা তুলে ধরেন। এরপরই বালি পাচার প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। বলেন, “ভোটের আগে বালি জমিয়েছিল। ভেবেছিল পরে ব্যবসা হবে। বিজেপি সরকার ক্ষমতায় আসতেই সব বন্ধ করে দিয়েছি।” এরপরই অভিষেক সরাসরি বালি দুর্নীতিতে জড়িত বলে দাবি করলেন তিনি। বললেন, বালি পাচারের টাকা সরাসরি যেত ক্যামাক স্ট্রিটে।”
আরও পড়ুন:
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
আরও পড়ুন:
সর্বশেষ খবর
