Suvendu Adhikari provides credit score to CPI(M) voters for Bhawanipur win

Suvendu Adhikari provides credit score to CPI(M) voters for Bhawanipur win

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


ভবানীপুরে সিপিএমের কমপক্ষে ১০ হাজার ভোট বিজেপিতে এসেছে, জয়ের সার্টিফিকেট হাতে নিয়ে এর জন্য বাম শিবিরকে ধন্যবাদ জানালেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, ভবানীপুরে সিপিএমের প্রায় ১৪ হাজার ভোটের মধ্যে কমপক্ষে ১০ হাজার ভোট এসেছে বিজেপির ঘরে। এছাড়াও গুজরাটি, শিখ, জৈন-সহ অবাঙালি ভোটব্যাঙ্ককেও ধন্য়বাদ জানান তিনি। শুভেন্দু জানান, নন্দীগ্রাম, ভবানীপুর কোনও আসনে মুসলিমরা তাঁকে ভোট দেয়নি।

এই বিষয়ে আরও খবর

ভবানীপুরে ২০ রাউন্ড গণনা শেষে ১৫ হাজার ১০৫ ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন শুভেন্দু। অন্যদিকে, নন্দীগ্রামে ৯ হাজার ৯৬৫টি ভোটে তৃণমূলের পবিত্র করকে হারান তিনি। শুভেন্দু জানান, নন্দীগ্রামে ৬৬ হাজার মুসলিম ভোট রয়েছে। আর ভবানীপুরে রয়েছে ৩৫ হাজার মুসলিম ভোট। সেই কারণেই নন্দীগ্রামের থেকে ভবানীপুরে বেশি ভোটের ব্যবধানে তিনি জয়ী হয়েছেন বলে জানান শুভেন্দু।

ভবানীপুর কেন্দ্রের জয়ের সার্টিফিকেট হাতে পেয়ে শুভেন্দু বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো খুব জরুরি ছিল। মমতার রাজনৈতিক সন্ন্যাসের সময় চলে এসেছে। একুশে নন্দীগ্রামের পর ছাব্বিশে ভবানীপুরে ১৫ হাজারের বেশি ভোটে হারলেন তিনি। ৭৭ নম্বর ওয়ার্ডে সব মুসলিম ভোট মমতা পেয়েছেন। আর হিন্দু, গুজরাটি, শিখ, জৈনরা আমাকে ভোট দিয়ে জিতিয়েছে। এই জয় হিন্দুত্বের। এই জয় বাংলা ও নরেন্দ্র মোদির জয়।”

পাশাপাশি শুভেন্দু জানান, চেতলায় বাঙালি হিন্দুরা তাঁকে ঢেলে ভোট দিয়েছেন। এছাড়াও সিপিএমের হিন্দু ভোটাররাও বিজেপিকে ভোট দিয়েছে। ভবানীপুরে বামেদের ১৪ হাজার ভোটের মধ্যে কমপক্ষে ১০ হাজার ভোট তিনি পেয়েছেন। এরপরেই সিপিএমের ভোটারদের ধন্যবাদ জানান শুভেন্দু।

এই বিষয়ে আরও খবর

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *