Suvendu Adhikari | পুজোর মুখে চা বলয়ের জন্য বড় উপহার, প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনায় ৩৩০ কোটি টাকা মঞ্জুরের ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও/VIDEO
Spread the love


জলপাইগুড়ি: শারদোৎসবের ঠিক প্রাক্কালে উত্তরবঙ্গের চা বলয়ের লাখ লাখ শ্রমিক ও তাঁদের পরিবারের জন্য এক বিরাট খুশির খবর শোনালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার জলপাইগুড়ির গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন নবনির্মিত মূর্তি সেতুর উদ্বোধনী অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী জানান, ‘প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনা’ (PM-Tea Employees Welfare Scheme) প্রকল্পের আওতায় কেন্দ্রের কাছ থেকে ৩৩০ কোটি টাকা বরাদ্দের আনুষ্ঠানিক অনুমোদন মিলেছে। এই বিপুল পরিমাণ অর্থ বন্ধ চা বাগানগুলি পুনরায় সচল করা এবং চা শ্রমিকদের সার্বিক কল্যাণে ব্যবহার করা হবে বলে তিনি ঘোষণা করেন।

এদিনের উদ্বোধনী মঞ্চ থেকে আগের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, ২০২১ সালে কেন্দ্র সরকারের তরফে এই বিশেষ প্রকল্প চালু করা হলেও তৎকালীন রাজ্য সরকার তার কোনো সদ্ব্যবহার বা সুবিধা নেয়নি। উলটো দিকে, প্রতিবেশী রাজ্য অসম এই প্রকল্পের সম্পূর্ণ সুযোগ নিয়ে চা শ্রমিকদের কল্যাণে এগিয়ে গিয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মাধ্যমে কেন্দ্রের কাছে এই প্রকল্পের জন্য আবেদন জানানো হয়েছিল, যার ফলস্বরূপ গত বৃহস্পতিবার কেন্দ্রের তরফে ৩৩০ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে।

এদিনের মঞ্চ থেকেই চা শ্রমিকদের জন্য আরও একটি বড় সুখবর দিয়ে মুখ্যমন্ত্রী জানান যে, আসন্ন পুজোয় চা শ্রমিকেরা ২০ শতাংশ হারে বোনাসই পাবেন। করম পুজো ও দুর্গাপূজার আগাম শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, বিধানসভা নির্বাচনে চা বলয়ের মানুষ যেভাবে দুহাত উপড়ে বর্তমান সরকারকে আশীর্বাদ করেছেন, আগামী দিনে উন্নয়নের মাধ্যমেই সেই ঋণ শোধ করার চেষ্টা করা হবে। মুখ্যমন্ত্রীর এই জোড়া ঘোষণায় গোটা চা শিল্প মহলে ও শ্রমিক মহলে আনন্দের জোয়ার বইছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *