উত্তরবনঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ উত্তরকন্যায় প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে যোগ দিয়ে উত্তরবঙ্গ তথা পাহাড়ি (Hills) এলাকার সার্বিক উন্নয়নে একাধিক মেগা প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন দার্জিলিং পাহাড়, তরাই ও ডুয়ার্স অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্যসেবা পরিকাঠামো মজবুত করা এবং পর্যটন প্রসারে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পের অনুমোদন দেন মুখ্যমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ রাজু বিস্তা সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্বরা।
মুখ্য ঘোষণাগুলির একঝলক:
- মেডিকেল কলেজ ও হাসপাতাল: আগামী ২০২৭ সালের ৯ ডিসেম্বর কালিম্পং মেডিকেল কলেজের শিলান্যাস করা হবে। পাশাপাশি দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, মিরিক এবং শিলিগুড়ি হাসপাতালের আধুনিকীকরণ ও পরিকাঠামো উন্নত করা হবে।
- রোপওয়ে প্রকল্প: কার্শিয়াং থেকে দার্জিলিং (Darjeeling) পর্যন্ত ২১ কিলোমিটার দীর্ঘ নতুন রোপওয়ে প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে, যা যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি যানজট কমাতে সাহায্য করবে।
- লেবং গ্রাউন্ড স্টেডিয়াম: লেবং গ্রাউন্ডকে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন স্টেডিয়ামে রূপান্তর করা হবে।
- মহাকাল মন্দির উন্নয়ন: দার্জিলিংয়ের পবিত্র তীর্থক্ষেত্র মহাকাল মন্দিরের সৌন্দর্য্যায়ন ও উন্নয়নের জন্য ১৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
- পর্যটন পরিকাঠামো: সরকারি পর্যটন লজগুলি সংস্কার ও আধুনিকীকরণের নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্য সরকারের এই জনকল্যাণমূলক উদ্যোগগুলি উত্তরবঙ্গের যুবসমাজ ও সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে এবং কর্মসংস্থান বাড়াতে বিশেষ ভূমিকা নেবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
The put up Suvendu Adhikari | উত্তরকন্যায় উচ্চপর্যায়ের বৈঠক: পাহাড় ও উত্তরবঙ্গের জন্য একাধিক বড় উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর appeared first on Uttarbanga Sambad.
