Suvendu Adhikari | আরজি কর মামলায় মেগা অ্যাকশন! সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডিকে আইনি পদক্ষেপের অনুমতি শুভেন্দুর

Suvendu Adhikari | আরজি কর মামলায় মেগা অ্যাকশন! সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডিকে আইনি পদক্ষেপের অনুমতি শুভেন্দুর

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের (Sandip Ghosh) মুশকিল আরও বাড়ল রাজ্যে ক্ষমতার পালাবদলের পর। এবার তাঁর বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দুর্নীতির মামলায় কড়া আইনি পদক্ষেপ করার জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-কে সবুজ সংকেত দিল নবান্ন (ED probe)। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) নিজেই এই বড় সিদ্ধান্ত নিয়েছেন এবং সোশ্যাল মিডিয়ায় তা জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী এক্স (টুইটার) হ্যান্ডেলে লিখেছেন, ‘আজ আমি মুখ্যমন্ত্রী হিসেবে একটি মহতী ও সদর্থক পদক্ষেপ গ্রহণ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। ২০২৪ সালের ৯ই অগাস্ট আরজি কর হাসপাতালে বোন অভয়ার নৃশংস খুন ও ধর্ষণের ঘটনায় তৎকালীন সুপার কুখ্যাত সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদ্ধতি অনুযায়ী ইডি-কে ব্যবস্থা গ্রহণ করে দোষী সাব্যস্ত করার অনুমতি প্রদান করা হল।’ তিনি আরও অভিযোগ করেন, বিগত তৃণমূল সরকার অনৈতিকভাবে এই তদন্ত আটকে রেখেছিল, কিন্তু সত্যকে চাপা দেওয়া যায় না।

এদিকে সূত্রের খবর, আরজি কর মামলাটি (RG Kar Case) মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে উঠতে চলেছে। সম্প্রতি বিধানসভা নির্বাচনে পানিহাটি কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী অভয়ার মা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে মেয়ে হত্যার দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।

ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকেও জরুরি তলব করেছেন মুখ্যমন্ত্রী। নতুন সরকারের এই কড়া পদক্ষেপের পর আরজি কর কাণ্ডে দোষীদের শাস্তির প্রক্রিয়া আরও গতি পাবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *