Supreme Court docket | বিএলও’দের কাজের চাপ কমাতে ‘অ্যাডিশনাল স্টাফ’ কাজে লাগানো যেতে পারে, জানাল সুপ্রিম কোর্ট

Supreme Court docket | বিএলও’দের কাজের চাপ কমাতে ‘অ্যাডিশনাল স্টাফ’ কাজে লাগানো যেতে পারে, জানাল সুপ্রিম কোর্ট

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এসআইআরের (SIR) কাজে নিযুক্ত বিএলও (BLO)’দের অতিরিক্ত কাজের চাপ শুধু পশ্চিমবঙ্গেই নয়। উত্তরপ্রদেশ, গুজরাট, কেরলের মতো রাজ্য থেকেও বিএলও’র আত্মহত্যার অভিযোগ সামনে এসেছে। এই পরিস্থিতিতে এসআইআরের কাজে যুক্ত বিএলও’দের চাপ কমাতে ‘অ্যাডিশনাল স্টাফ’ কাজে লাগানো যেতে পারে, এমনই জানাল সুপ্রিম কোর্ট (Supreme Court docket)।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে এসআইআর সংক্রান্ত মামলার শুনানি হয়। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, এই কাজে যাঁরা যুক্ত, কাজ শেষ করা তাঁদের ডিউটির মধ্যে পড়ে। তবে সেই কাজ করতে গিয়ে যদি তাঁরা কোনও সমস্যায় পড়েন, অতিরিক্ত কাজের চাপ পড়ে, সে ক্ষেত্রে এই কাজে অতিরিক্ত কর্মী নিয়োগ করা যেতে পারে। কেউ যদি নির্দিষ্ট কারণে সেই দায়িত্ব থেকে অব্যাহতি চান, সেক্ষেত্রেও কেস টু কেস বিচার করে সিদ্ধান্ত নিতে হবে বলেও স্পষ্ট করে দিয়েছে আদালত।

প্রসঙ্গত, রাজনতিক দল তামিলাগা ভেত্তরি কাজহাগাম বা টিভিকে একটি পিটিশন ফাইল করেছিল শীর্ষ আদালতে। সেখানে বিএলও’দের অতিরিক্ত কাজের চাপ, চাপ নিতে না পেরে আত্মহত্যার ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়। এদিন সব পক্ষের সওয়াল-জবাব শেষে আদালত জানায়, বিএলও’দের অতিরিক্ত কাজের চাপ কমাতে অতিরিক্ত কর্মী কাজে লাগানো হোক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *