Supplementary Voter Listing | সোমবারই প্রকাশ পাচ্ছে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা, ২৮ লক্ষের ভাগ্য নির্ধারণে সতর্ক নবান্ন

Supplementary Voter Listing | সোমবারই প্রকাশ পাচ্ছে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা, ২৮ লক্ষের ভাগ্য নির্ধারণে সতর্ক নবান্ন

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ছাব্বিশের বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2026) আগে আজ সোমবার, ২৩ মার্চ বহুল প্রতীক্ষিত প্রথম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত ভোটার তালিকা (Supplementary Voter Listing) প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন। প্রায় ৬০ লক্ষ ‘বিবেচনাধীন’ আবেদনের মধ্যে থেকে প্রাথমিক পর্যায়ে ২৮ লক্ষ নামের নিষ্পত্তি হতে চলেছে। এই তালিকা প্রকাশকে কেন্দ্র করে রাজ্যে অশান্তির আশঙ্কা প্রকাশ করে সমস্ত জেলাকে চূড়ান্ত সতর্ক করেছে নবান্ন (Nabanna Alert)

বিচারপ্রক্রিয়া ও তালিকার বিন্যাস

সুপ্রিম কোর্টের নির্দেশে এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির তত্ত্বাবধানে ৭০০-র বেশি বিচারক ও অবসরপ্রাপ্ত বিচারবিভাগীয় আধিকারিক এই বিশাল কর্মযজ্ঞ সামলাচ্ছেন। কমিশন সূত্রে খবর, প্রতিদিন গড়ে প্রায় ২ লক্ষ করে নামের নিষ্পত্তি হচ্ছে। শুক্রবার পর্যন্ত ২৭ লক্ষ ২৩ হাজার নামের কাজ শেষ হয়েছে, যা রবিবারের মধ্যে ২৮ লক্ষে পৌঁছানোর কথা। অতিরিক্ত এই তালিকায় একদিকে থাকবে ‘যোগ্য’ ভোটারদের নাম এবং অন্যদিকে থাকবে ‘ডিলিটেড’ বা বাদ পড়া ভোটারদের তালিকা। তাৎপর্যপূর্ণভাবে, বিবেচনাধীন এই তালিকায় শাসকদলের বেশ কয়েকজন বিধায়কের নামও রয়েছে, যা রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

নবান্নের সতর্কতা ও নিরাপত্তা

অতিরিক্ত তালিকা প্রকাশকে কেন্দ্র করে বুথে বুথে অশান্তির আশঙ্কা করছে রাজ্য প্রশাসন। সেই কারণেই নবান্ন থেকে প্রতিটি জেলার জেলাশাসককে চিঠি দিয়ে বুথ স্তরে আঁটসাঁট নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। যে বিচারকরা এই স্পর্শকাতর নথি যাচাই করছেন, তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য বিশেষ নজর দিচ্ছে কমিশন। প্রয়োজনে অতিরিক্ত নিরাপত্তার বন্দোবস্ত করা হবে।

কমিশনের পরিকল্পনা অনুযায়ী, সোমবার প্রথম তালিকা প্রকাশের পর আগামী সপ্তাহ থেকে প্রতি শুক্রবার করে পরবর্তী সাপ্লিমেন্টারি তালিকাগুলি প্রকাশিত হবে। এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যেই সম্পূর্ণ বিচারপ্রক্রিয়া শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। যাঁদের নাম এই অতিরিক্ত তালিকা থেকে বাদ যাবে, তাঁদের জন্য আশার আলো হিসেবে থাকছে নবগঠিত ‘বিশেষ ট্রাইবুনাল’, যেখানে তাঁরা পুনরায় আবেদন জানাতে পারবেন।

স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা তৈরির এই নজিরবিহীন প্রক্রিয়ার দিকে এখন তাকিয়ে রয়েছে রাজ্যের সমস্ত রাজনৈতিক দল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *