উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ন’মাস পর পৃথিবীতে ফিরতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস (Sunita Williams) এবং তাঁর সঙ্গী বুচ উইলমোর (Butch Wilmore)। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) রয়েছেন সুনীতা এবং তাঁর সঙ্গী বুচ। তাঁদের নিয়ে আসতে আইএসএসে পৌঁছে গিয়েছে ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের মহাকাশযান ক্রিউ-১০ (Crew-10)। সুনীতাদের অবতরণের সময় জানিয়ে দিয়েছে নাসা। আমেরিকার ফ্লোরিডার উপকূলে স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার বিকেল ৫টা ৫৭মিনিটে তাঁরা নামবেন। ভারতের ঘড়িতে ওই সময় বুধবার ভোর সাড়ে ৩টা।
রবিবার রাতে একটি বিবৃতি দিয়ে সময় জানিয়েছে নাসা। এই অবরতরণ প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা। তা শুরু হয়ে যাবে সোমবার থেকেই। নাসার ওয়েবসাইটে এবং সোশ্যাল মিডিয়ায় তা দেখা যাবে।
রবিবার সকালে সুনীতাদের ফেরাতে মহাকাশ স্টেশনে পৌঁছেছিল স্পেসএক্সের ড্র্যাগন যান। তাতে ছিলেন আরও চার নভশ্চর। তাঁরা হলেন নাসার অ্যান ম্যাক্লেন, নিকোল এয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার প্রতিনিধি টাকুয়া ওনিশি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রতিনিধি কিরিল পেসকভ।
নিকোল আইয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার প্রতিনিধি টাকুয়া ওনিশি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রতিনিধি কিরিল পেসকভ। সুনীতা এবং বুচের সঙ্গে পৃথিবীতে ফিরছেন নাসার নিক হগ এবং রুশ নভশ্চর আলেকজান্ডার গর্বুনভ।
