Sumit Roy | ‘জামাই কোথায় জানি না, প্রশাসন খুঁজে আনুক!’ অভিষেকের আপ্তসহায়কের খোঁজে শ্বশুরবাড়িতে পুলিশ আসতেই ক্ষোভ শাশুড়ির

Sumit Roy | ‘জামাই কোথায় জানি না, প্রশাসন খুঁজে আনুক!’ অভিষেকের আপ্তসহায়কের খোঁজে শ্বশুরবাড়িতে পুলিশ আসতেই ক্ষোভ শাশুড়ির

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্তসহায়ক সুমিত রায়ের (Sumit Roy) খোঁজে ব্যাপক তল্লাশি শুরু করল পুলিশ (Police)। পশ্চিম মেদিনীপুরের শালবনি থানার পুলিশ কলকাতার কালীঘাটে অভিষেকের বাসভবনের পাশাপাশি হুগলির শ্রীরামপুরে সুমিতের শ্বশুরবাড়িতেও গভীর রাতে হানা দেয়। তবে সুমিতের সন্ধান মেলেনি। এই পুলিশি অভিযানে চরম ক্ষোভ প্রকাশ করেছেন সুমিতের শাশুড়ি। তাঁর অভিযোগ, ইচ্ছাকৃতভাবে তাঁদের বিরক্ত করা হচ্ছে এবং পরিবারের গোপনীয়তা লঙ্ঘন করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জমি সংক্রান্ত একটি আর্থিক দুর্নীতির মামলার প্রেক্ষিতেই সুমিতের খোঁজ চলছে। সম্প্রতি মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা সুজয় হাজরাকে জমি দুর্নীতি মামলায় গ্রেফতার করেছে পুলিশ। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানান, সুজয় হাজরার কাছ থেকে উদ্ধার হওয়া বিপুল অঙ্কের টাকা কয়েক হাত ঘুরেছে। সেই টাকার সূত্র ধরেই সুমিত রায়ের নাম সামনে আসে। গত দু-তিন দিন ধরে সুমিতকে ট্র্যাক করার পর, শুক্রবার রাতে কালীঘাটের বাসভবনে তাঁর মোবাইলের টাওয়ার লোকেশন মেলে।

সেই সূত্র ধরে শুক্রবার রাত ৩টে নাগাদ শালবনি থানার পুলিশের একটি দল কালীঘাটের পটুয়াপাড়ায় অভিষেকের বাড়ির সামনে পৌঁছায়। দীর্ঘক্ষণ হাঁকডাকের পর ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে বাড়ির বাইরের দরজার তালা ভেঙে ভেতরে ঢোকেন তদন্তকারীরা। তবে সেখানে সুমিতকে পাওয়া যায়নি। শনিবার সকাল ৮টা নাগাদ পুলিশ সেখান থেকে চলে যায়।

এরপর পুলিশ হানা দেয় শ্রীরামপুরের বিবেকানন্দ সরণিতে সুমিতের শ্বশুরবাড়িতে। স্থানীয় সূত্রের খবর, ভোটের সময়ও সুমিত সেখানে গিয়েছিলেন। তবে সুমিতের শাশুড়ি জানান, গত কয়েক দিনে জামাই সেখানে আসেননি। তিনি এখন কোথায়, সাংবাদিকদের এই প্রশ্নে ক্ষুব্ধ প্রৌঢ়া বলেন, “জানি না! ও কোথায় আছে দেশের পুলিশ-প্রশাসন খুঁজে আনুক।” এই হাইপ্রোফাইল মামলার তদন্তে সুমিতের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি জারি রেখেছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *