Sukanta Majumdar | ‘বাংলায় অশুভ শক্তির বিনাশ ঘটুক’, অষ্টমী পুজোর অঞ্জলি দিয়ে প্রার্থনা সুকান্ত মজুমদারের   

Sukanta Majumdar | ‘বাংলায় অশুভ শক্তির বিনাশ ঘটুক’, অষ্টমী পুজোর অঞ্জলি দিয়ে প্রার্থনা সুকান্ত মজুমদারের   

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


বালুরঘাট: মহাষ্টমীর সকালে নিজ পাড়ার ক্লাবে সপরিবারে অঞ্জলি দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও দক্ষিণ দিনাজপুরের সাংসদ সুকান্ত মজুমদার। প্রতিবছরই দুর্গাপুজোয় পরিবারকে সঙ্গে নিয়ে পাড়ার পুজো মণ্ডপে অঞ্জলি দেন সুকান্তবাবু। এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। মঙ্গলবার সকালে বালুরঘাট শহরের দক্ষিণ খাদিমপুর শংকর স্মৃতি মন্দিরে স্ত্রী ও দুই কন্যাকে সঙ্গে নিয়ে পুজো মণ্ডপে যান সাংসদ। পুজো শেষে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। বহু মানুষের সেলফি তোলার আবদারও মেটান মন্ত্রী সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় দায়িত্ব সামলানোর কারণে বছরের অধিকাংশ সময় পরিবার থেকে দূরে থাকতে হয়। তবে দুর্গাপুজোর কয়েকটা দিন তিনি সবসময় পরিবারকে সময় দেন। সুকান্তবাবু মহাষ্টমীর দিনে সকলের মঙ্গল কামনা করেন এবং পশ্চিমবঙ্গের অশুভ শক্তির বিনাশ ঘটুক, এমন প্রার্থনাও জানান।

উল্লেখ্য, এর আগে তিনি দীর্ঘদিন ধরে মৈত্রচক্র ক্লাবের পুজোতে অঞ্জলি দিতেন। তবে বছরখানেক আগে খাদিমপুর থেকে দিপালী নগরে নতুন বাড়িতে উঠে আসায়, এবছর শংকর স্মৃতি মন্দিরের পুজো মণ্ডপেই তাঁকে মহাষ্টমীর অঞ্জলি দিতে দেখা যায়। পরে নিজের পুরোনো ক্লাব মৈত্রী চক্রেও যান সুকান্ত মজুমদার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *