Sujit Basu And Rathin Roy | পায়ে চোট রথীনের, কর্মীদের পাশে সুজিত! বুধবার সিজিও কমপ্লেক্সে গেলেন না তৃণমূলের দুই হেভিওয়েট

Sujit Basu And Rathin Roy | পায়ে চোট রথীনের, কর্মীদের পাশে সুজিত! বুধবার সিজিও কমপ্লেক্সে গেলেন না তৃণমূলের দুই হেভিওয়েট

খেলাধুলা/SPORTS
Spread the love


কলকাতা: বিধানসভা ভোটের ফল (WB Election Resulit 2026) ঘোষণার ঠিক পরের দিনই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর তলবে সাড়া দিলেন না তৃণমূলের দুই হেভিওয়েট নেতা তথা বিদায়ী মন্ত্রী সুজিত বসু (Sujit Basu) ও রথীন রায় (Rathin Roy)। বুধবার তাঁদের সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার কথা থাকলেও, পৃথক ব্যক্তিগত কারণ দেখিয়ে দুজনেই কেন্দ্রীয় সংস্থার কাছে সময় চেয়েছেন।

ইডির একটি সূত্র মারফত জানা গিয়েছে, প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রামের সদ্য জয়ী প্রার্থী রথীন রায় চিঠি দিয়ে জানিয়েছেন যে, তিনি শৌচাগারে পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছেন। চিকিৎসক তাঁকে অন্তত ১০ দিন পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। ২০২৩ সালের অক্টোবরেও তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। উল্লেখ্য, এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মাত্র ২৩৯৯ ভোটে জয়ী হয়েছেন তিনি।

অন্যদিকে, প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু ইডিকে জানিয়েছেন, ভোট পরবর্তী হিংসায় তাঁর দলের বহু কর্মী আক্রান্ত। এই কঠিন সময়ে কর্মীদের পাশে থাকা তাঁর নৈতিক দায়িত্ব এবং সেই কাজেই তিনি বর্তমানে অত্যন্ত ব্যস্ত। তাই তাঁকে যেন হাজিরার জন্য আরও কিছুটা সময় দেওয়া হয়। এর আগে আদালতের নির্দেশে ১ মে তিনি ইডি দফতরে হাজিরা দিয়ে প্রায় ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছিলেন। তখন তিনি জানিয়েছিলেন, “সাক্ষী হিসেবে এসেছি, তদন্তে সবরকম সহযোগিতা করব।”

পুরনিয়োগ দুর্নীতি মামলায় এই দুই নেতার ভূমিকা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ভোটের কাজের দোহাই দিয়ে এর আগেও তাঁরা একাধিকবার সময় নিয়েছিলেন। বুধবার ফের হাজিরা এড়ানোয় ইডি সূত্রে খবর, খুব শীঘ্রই তাঁদের পুনরায় নতুন তারিখ দিয়ে তলব করা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *