উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কালীপুজোর দিন উপোস করেন অনেকেই। সারাদিন উপোস করে পুজোর কাজ করা কিন্তু মোটেই সহজ নয়। অনেক সময় শরীরের যত্ন না নিলে গ্যাস-অম্বল হয়ে যায়, আবার অনেক সময়ে রক্তচাপ কমে যায়। তাই যারা প্রথমবার উপোস করছেন তাঁদের জন্য রইল শরীর সুস্থ রাখার কিছু টিপস (Suggestions)।
১. উপোস করলে শরীরকে জলশূন্য হতে দেওয়া যাবে না। তাই পর্যাপ্ত জল খেতে হবে। পাশাপাশি ডাবের জল, লস্যি, ফলের রসও খেতে পারেন। তবে চা-কফি এড়িয়ে চলুন।
২. উপোস ভাঙার সময়ে এমন কোনও খাবার খাবেন না, যা বদহজমের ঝুঁকি বাড়াতে পারে। তাই ভাজাভুজি, বেশি তেলমশলা দেওয়া খাবার এড়িয়ে চলুন।
৩. খেজুর, কলা, আমন্ড, আখরোটের মতো হালকা খাবার খেয়ে উপোস ভাঙতে পারেন। মিষ্টি জাতীয় খাবার খেলে রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক থাকবে। এছাড়া শরীর চাঙ্গা করলে ডালিয়া, ওটস, সাবুদানা ইত্যাদি খেতে পারেন।
৪. উপোস ভাঙার পরেও জল খেতে হবে। প্রতি ১ ঘণ্টা অন্তর অল্প অল্প করে জল খেতে পারেন। এছাড়া উপোস করার সময়ে পর্যাপ্ত বিশ্রাম নিন।
৫. নির্জলা উপোস করার আগে নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন। উপোস করতে গিয়ে ওষুধ খেতে ভুলবেন না।
