Sudden Deafness | ‘আকস্মিক বধিরতা’ নিয়ে বিশ্বমঞ্চে গবেষণাপত্র পেশ করে নজর কাড়লেন শিলিগুড়ির চিকিৎসক

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আমেরিকান অ্যাকাডেমি অফ হেড অ্যান্ড নেক সার্জারি ফাউন্ডেশনের (AAO-HNSF) বার্ষিক সম্মেলন, অর্থাৎ ওটো মিটিং ২০২৬-এর মঞ্চে এক অনন্য মাইলফলক স্পর্শ করলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের নাক কান ও গলার বিশিষ্ট চিকিৎসক শেখর বন্দ্যোপাধ্যায়। লস অ্যাঞ্জেলেসে গত ১৭ থেকে ২০ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত বিশ্বখ্যাত এই সম্মেলনে ‘সাডেন সেন্সরিনিয়াল হিয়ারিং লস’ (ISSNHL) বা আকস্মিক শ্রবণ শক্তির দুর্বলতার (Sudden Deafness) ওপর নিজের গবেষণামূলক পেপার ওরাল প্রেজেন্টেশন হিসেবে পেশ করলেন তিনি। ওটোলজি ও নিউরোটোলজি বিভাগে বিশ্বমানের বিচারকদের কঠোর বাছাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে প্রেজেন্টেশনের জন্য নির্বাচিত হয় এই গবেষণাপত্র।

গত এপ্রিল মাসে এই আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পাওয়ার পর থেকেই স্বপ্ন দেখার পালা শুরু হয়েছিল বলে জানিয়েছেন শেখরবাবু। লস অ্যাঞ্জেলেসের মঞ্চে সেই স্বপ্নের সফল রূপায়ণ ঘটল। এখানে ভিনদেশি চিকিৎসকদের সঙ্গে অভিজ্ঞতার আদান প্রদান তাঁর দীর্ঘদিনের পরিশ্রমকে সার্থক করে তুলেছে বলে মনে করেন তিনি।আকস্মিক শ্রবণ শক্তির স্নায়ু দুর্বলতা বা আইএসএসএনএইচএল (ISSNHL) চিকিৎসাবিজ্ঞানে একটি অত্যন্ত জটিল শারীরিক পরিস্থিতি। সাধারণত কয়েক ঘণ্টার মধ্যে এক বা উভয় কানে আকস্মিক বধিরতা তৈরি হয়, যার সঠিক কারণ অনেক সময়ই অজানা থাকে। বিশ্বজুড়ে ইএনটি বিশেষজ্ঞদের কাছে এই রোগ নির্ণয় ও দ্রুত চিকিৎসা পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচ্য বিষয়। এই আন্তর্জাতিক মঞ্চে তাঁর এই সাফল্যের পেছনে নিজের পরিবারের ভূমিকাকে তুলে ধরেছেন ড. শেখর বন্দ্যোপাধ্যায়।

The put up Sudden Deafness | ‘আকস্মিক বধিরতা’ নিয়ে বিশ্বমঞ্চে গবেষণাপত্র পেশ করে নজর কাড়লেন শিলিগুড়ির চিকিৎসক appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *