লিলুয়ায় ফাঁকা বাড়িতে লুটপাট করে গ্যারাজে আগুন, সিসিটিভিতে ফাঁস পরিচারিকার কীর্তি!

রাজ্য/STATE
Spread the love


সোমবার হাওড়ার লিলুয়ার একটি বাড়ির গ্যারাজ দাউদাউ করে জ্বলতে থাকে। ভস্মীভূত হয়ে যায় গ্যারাজে রাখা দুটি গাড়ি ও বাইক। দমকলের চারটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অগ্নিকাণ্ডের নেপথ্যে রয়েছেন ওই বাড়িরই পরিচারিকা!

লিলুয়ার রবীন্দ্র সরণি এলাকার বাসিন্দা ব্যবসায়ী অসিতকুমার ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা। সোমবার অষ্টমীতে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন তিনি। সিসিটিভি ফুটেজ সেই ছবি উঠে আসে পুলিশের হাতে। সিসি ক্যামেরার ফুটেজে তাঁকে বাড়িতে ঢুকতে দেখা গিয়েছে। অভিযোগ, সোনাদানা ও নগদ টাকা চুরি করে বাড়ির গ্যারাজে আগুন ধরিয়ে দিয়ে বেরিয়ে গিয়েছিলেন পূর্ণিমা।

পুলিশ সূত্রে খবর, ওড়িশার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে লিলুয়ার কুমারপাড়ায় থাকেন পূর্ণিমা দাস নামে এক বৃদ্ধা।আট বছর ধরে ব্যবসায়ী অসিত কুমার ঘোষের বাড়িতে কাজ করছেন। অষ্টমীর সকালে ফাঁকা বাড়িতে ডুপ্লিকেট চাবি দিয়ে ঢুকে সোনা ও দু লক্ষ টাকা চুরি করে প্রমাণ লোপাটে ডিজেল ঢেলে গাড়িতে আগুন ধরিয়ে দেন। ক্ষতি প্রায় এক কোটি টাকা। সিসিটিভিতে ধরা পড়ে তাঁর ছবি। তাকে লিলুয়া থানার পুলিশ আটক করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *