উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুক্রবার প্রকাশিত হবে এসএসসির একাদশ-দ্বাদশের ফলাফল (SSC Consequence)। এসএসসি সূত্রে জানা গেছে, দুটি পরীক্ষা মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫ লাখ, ২৫ হাজার। এদিন মোট ১২ হাজার ৫১৪ শূন্যপদের জন্য ফলপ্রকাশ হবে। সন্ধ্যে নাগাদ কমিশনের ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল। সূত্রের খবর, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রকাশ হতে পারে নবম-দশমের ফল।
স্কুল সার্ভিস কমিশন (SSC) সূত্রে জানা গেছে, ফলপ্রকাশের ইন্টারভিউ পর্ব চলবে অঞ্চল ভিত্তিক। ইন্টারভিউর আগে এসএসসি কেন্দ্রীয় অফিসে পরীক্ষা করা হবে সমস্ত নথি। প্রতি ১০০ শূন্য়পদ পিছু ১৬০ জনকে ডাকা হবে ইন্টারভিউ পর্বে।
সুপ্রিম কোর্টের (Supreme Courtroom) নির্দেশে বাতিল হয়েছিল ২০১৬ সালের এসএসসির প্যানেলে। যার ফলে চাকরি হারিয়েছিলেন ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মী। আবার শীর্ষ আদালতের নির্দেশেই নতুন করে পরীক্ষা হয়। স্বাভাবিকভাবেই আজকের এই ফল ভীষণভাবে গুরুত্বপূর্ণ।
