ট্রফি জয়ের স্বপ্ন অধরাই রয়ে গেল। ১১ তম সপ্তাহের শেষে দর্শকদের ভোটের বিচারে বিগ বস বাংলার দুর্গ ছাড়লেন অভিনেত্রী সোনামণি সাহা। বাকি প্রতিযোগীদের চোখে জল থাকলেও হাসি মুখেই দুর্গ ছাড়লেন তিনি। অর্থাৎ আরও এক সপ্তাহে বিগ বসে থাকছেন রাজবীর দে ও তনুশ্রী রায় দাস।
বিগ বস বাংলার প্রথম দিন থেকেই দুর্গে ছিলেন সোনামণি সাহা। খেলার নিয়মে একাধিকবার নমিনেডেট হয়েছেন। তবে দর্শকরা তাঁকে বাঁচিয়ে নিয়েছে। চলতি সপ্তাহে নমিনেটেড ছিলেন রাজবীর দে, তনুশ্রী রায় দাস ও সোনামণি সাহা। কানাঘুষো শোনা যাচ্ছিল, এসপ্তাহে সোনামণিকেই বের হতে হবে। রবিবার দাদার দরবারে সেই জল্পনাতেই সিলমোহর পড়ল। দর্শকদের ভোটের বিচারে দুর্গ ছাড়তে হল সোনামণিকে। কেঁদে ভাসালেন দুর্গের অন্য প্রতিযোগীরা।
আরও পড়ুন:
উল্লেখ্য, উত্তরবঙ্গের মালদহের বাসিন্দা সোনামণি সাহা। ছোট থেকেই লক্ষ্য ছিল সরকারি চাকরি। সেই মতো করেই নিজেকে প্রস্তুত করছিলেন তিনি। একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন ১৭ বছর বয়সে হঠাৎই গ্ল্যামারজগতে আসার সিদ্ধান্ত নেন তিনি। সেই মতো পাড়ি দেন কলকাতায়। কিন্তু পরিবারের একেবারেই সম্মতি ছিল না। এক দাদা কোনওক্রমে রাজি করান বাবা-মাকে। ‘দেবী চৌধুরাণী’র হাত ধরে অভিনয় জগতে প্রবেশ তাঁর। মাত্র ১৮ বছর বয়সে প্রথম বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি। পাত্র কোরিওগ্রাফার সুব্রত রায়। সেই বিয়ে টিকেছিল ৫ বছর। শোনা যায়, বিচ্ছেদের আগেই সহশিল্পী প্রতীক সেনের সঙ্গে সম্পর্কে জড়ান সোনামণি। যদিও এই অভিযোগ মিথ্যে বলেই দাবি অভিনেত্রীর। ২০২৩ সালে বিচ্ছেদ হয়ে যায় সোনামণির। তার বেশ কিছুদিন পর থেকে প্রতীকের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে চর্চা অন্য মাত্রা পায়। যদিও সোনামণি বা প্রতীক, কেউই এই সম্পর্কের জল্পনায় সিলমোহর দেননি। তবে সামনেই যে বিয়ে তা বিগ বসের দুর্গে একাধিকবার বলতে শোনা গিয়েছে সোনামণিকে। অনুমান, এবার প্রতীকের সঙ্গেই বিয়ে সারবেন তিনি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
