উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: নিটের প্রশ্নফাঁস এবং পরীক্ষায় অনিয়মের জেরে অবশেষে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan Resigns)। আর এই ঘটনাকে ‘গণতন্ত্রের জয়’ (Victory of Democracy) বলে অভিহিত করলেন বিশিষ্ট পরিবেশবিদ ও শিক্ষাবিদ সোনাম ওয়াংচুক (Sonam Wangchuk)। দীর্ঘ ২৬ দিন অনশন চালিয়ে যাওয়ার পর গত বৃহস্পতিবার রাতে সরকারের সঙ্গে আলোচনার আশ্বাসের ভিত্তিতে তিনি অনশন ভঙ্গ করেন।
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে হাসপাতালের বিছানা থেকে ‘ভি’ (V) চিহ্ন দেখিয়ে ওয়াংচুক লেখেন, ‘এটি শান্তি, ধৈর্য এবং অধ্যবসায়ের জয়।’ পাশাপাশি, এই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি ‘ককরোচ জনতা পার্টি’ (CJP) এবং দেশের জেন জেড প্রজন্মকে অভিনন্দন জানান। তিনি লেখেন, ‘দেশের প্রতিটি কোণ থেকে ভয় ও ভীতি দূর করার জন্য এবং জেগে ওঠার জন্য সকল নাগরিককে ধন্যবাদ।’ মন্ত্রীর পদত্যাগের পর এবার শিক্ষা ব্যবস্থায় কাঠামোগত সংস্কারের ওপর জোর দেওয়ার সময় এসেছে বলে মন্তব্য করেন তিনি।
IT’S A VICTORY OF DEMOCRACY
direct democracy… straight from the streets.
It’s a victory of peace, endurance & persévérance.
Congratulations CJP, Gen Z of the nation and thanks all residents for shedding concern and the concern of concern and rising up from each nook of the nation.… pic.twitter.com/rSLOfvba2R— Sonam Wangchuk (@Wangchuk66) July 25, 2026
অন্যদিকে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর উল্লাসে ফেটে পড়েছে ‘ককরোচ জনতা পার্টি’। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে উল্লাস প্রকাশ করে জানান, ছাত্র শক্তির এই ঐক্যই গণতন্ত্রের আসল শক্তি। তবে আন্দোলন এখনই পুরোপুরি শেষ হচ্ছে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে সিজেপি। মৃত পরীক্ষার্থীদের পরিবারগুলির জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণ এবং আন্দোলনকারী ছাত্রছাত্রীদের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ না নেওয়ার দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের প্রতিবাদ জারি থাকবে।

