উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশে ফিরলেন সোনালি বিবি। নিজেদের দেশে পা দিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বললেন, ‘ফিরে এলাম। মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ।’ শুধু মুখ্যমন্ত্রীই নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সামিরুল ইসলামকেও ধন্যবাদ জানালেন অন্তঃসত্ত্বা সোনালি।
বাংলাদেশ থেকে নিজের দেশে পা দিয়েই সংবাদ মাধ্যমের সামনে সোনালি বিবি বলেন, ‘ফিরে এলাম। মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। সামিরুল ইসলামকেও ধন্যবাদ জানাই। বাংলাদেশে অনেক কষ্টে ছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় টাকা পাঠিয়ে ছিলেন। তবে বাংলাদেশ পুলিশ কোনও অত্যাচার করেনি। আর কোনও দিন দিল্লি যাব না।’
