Smriti Mandhana | স্মৃতি-পলাশের বিচ্ছেদঃ ইনস্টাগ্রামে আনফলো করে ‘এগিয়ে যাওয়ার’ বার্তা!

Smriti Mandhana | স্মৃতি-পলাশের বিচ্ছেদঃ ইনস্টাগ্রামে আনফলো করে ‘এগিয়ে যাওয়ার’ বার্তা!

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: স্মৃতি মান্ধানা এবং পলাশ মুচ্ছলের বহু প্রতীক্ষিত বিবাহ অবশেষে বাতিল হয়ে গেল। নভেম্বরের ২৩ তারিখ তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু একের পর এক জটিলতার আবহে এই সিদ্ধান্ত নিলেন দু’জন। এই বিচ্ছেদের পর তাঁরা দু’জনেই ইনস্টাগ্রামে একে অপরকে ‘আনফলো’ করেছেন।

ক্রিকেটার স্মৃতি মান্ধানা তাঁর সোশ্যাল মিডিয়া থেকে এনগেজমেন্ট ও বিয়ে সংক্রান্ত সমস্ত পোস্ট মুছে দিয়েছেন, যার মধ্যে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে পলাশের গ্র্যান্ড প্রোপোজালের ভিডিওটিও ছিল। অন্যদিকে, পলাশ মুচ্ছল এখনও তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে সেই আবেগঘন প্রোপোজালের ভিডিওটি রেখে দিয়েছেন।

বিয়ে স্থগিত হওয়ার পর থেকেই নানা জল্পনা ছড়াচ্ছিল, যার মধ্যে পলাশের বিরুদ্ধে একজন কোরিওগ্রাফারের সঙ্গে প্রতারণার অভিযোগও ছিল। এই তীব্র বিতর্কের পর অবশেষে দু’জনই আলাদা করে বিবৃতি জারি করেছেন। রবিবার ইনস্টাগ্রাম স্টোরিতে পলাশ লিখেছেন, “আমি আমার জীবনে এগিয়ে যাওয়ার এবং ব্যক্তিগত সম্পর্ক থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি।” তিনি গুজব নিয়ে তীব্র হতাশা প্রকাশ করে বলেন, “যা আমার কাছে সবচেয়ে পবিত্র ছিল, সেই বিষয়ে ভিত্তিহীন গুজবে মানুষ এত সহজে প্রতিক্রিয়া জানায় দেখে আমার খুব কষ্ট হয়েছে। এটি আমার জীবনের সবচেয়ে কঠিন পর্যায় এবং আমি আমার বিশ্বাসকে আঁকড়ে ধরে এটিকে দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করব। আমি সত্যিই আশা করি, যাচাই না করা গসিপের ভিত্তিতে কাউকে বিচার করার আগে আমরা ভাবতে শিখব। আমাদের কথাগুলো কাউকে এমনভাবে আঘাত করতে পারে যা আমরা হয়তো কখনও বুঝতেও পারি না।” এমনকি যারা ভুল খবর ছড়িয়েছে তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

স্মৃতিও একটি বিবৃতি দিয়ে এই বিষয়টির সমাপ্তি চেয়েছেন।তিনি বলেন,”আমি বিশ্বাস করি আমাদের সকলকে একটি উচ্চতর উদ্দেশ্য চালিত করে এবং আমার জন্য তা সর্বদাই আমার দেশকে সর্বোচ্চ স্তরে প্রতিনিধিত্ব করা। আমি আশা করি যত দিন সম্ভব ভারতের জন্য খেলা চালিয়ে যেতে এবং ট্রফি জিততে পারব, এবং সেটাই আমার চিরন্তন ফোকাস থাকবে। আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ। এবার এগিয়ে যাওয়ার সময়।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *