Smriti Mandhana | ক্রিকেটকে সবচেয়ে বেশি ভালোবাসি : মান্ধানা

Smriti Mandhana | ক্রিকেটকে সবচেয়ে বেশি ভালোবাসি : মান্ধানা

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


নয়াদিল্লি: ২৩ নভেম্বর ভারতীয় মহিলা দলের তারকা ওপেনার স্মৃতি মান্ধানার সঙ্গে পলাশ মুচ্চলের বিয়েটা হলে এতদিনে তারা সুখী গৃহকোণের একাধিক মুহূর্ত সামাজিক মাধ্যমে তুলে ধরতেন। কিন্তু সেদিন স্থগিত হয়ে যাওয়া ৭ ডিসেম্বর বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন। পলাশকেও সামাজিক মাধ্যমে আনফলো করে দেন। পরদিন ব্যাট হাতে স্মৃতিকে অনুশীলনে দেখা গিয়েছিল। বিয়ে ভেঙে দেওয়ার পর বুধবারই প্রথমবার মুখ খুললেন মান্ধানা। বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কাউরের সঙ্গে নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে হাজির হয়ে জানিয়ে দিলেন, গত ১২ বছরে তিনি ক্রিকেটকেই সবচেয়ে বেশি ভালোবেসেছেন।

মান্ধানা বলেছেন, ‘আমি ক্রিকেটকে সবচেয়ে বেশি ভালোবাসি। ভারতীয় দলের জার্সি পরে মাঠে নামা আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। ক্রিকেট আমার ব্যক্তিগত জীবনের সমস্যাকেও দূরে সরিয়ে রাখে। জীবনে এগিয়ে যেতে সাহায্য করে। ছোট থেকেই ক্রিকেট-পাগল ছিলাম। জানি না কেউ বুঝবে কিনা, তবে তখন থেকেই বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখতাম।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *