SIR Listening to | চাঁচলে শুনানি কেন্দ্র পরিদর্শনে বিধায়ক রহিম বক্সি! ‘বিধিভঙ্গ’ হয়েছে দাবি করে কমিশনে যাওয়ার হুঁশিয়ারি বিজেপির

SIR Listening to | চাঁচলে শুনানি কেন্দ্র পরিদর্শনে বিধায়ক রহিম বক্সি! ‘বিধিভঙ্গ’ হয়েছে দাবি করে কমিশনে যাওয়ার হুঁশিয়ারি বিজেপির

শিক্ষা
Spread the love


সামসী: চাঁচল-২ ব্লকে ভোটার তালিকার শুনানি কেন্দ্র পরিদর্শনকে (SIR Listening to) কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বুধবার মালতীপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সি শুনানি কেন্দ্র সংলগ্ন এলাকায় উপস্থিত হয়ে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন। বিধায়কের এই সক্রিয়তাকেই ‘নির্বাচন কমিশনের বিধিভঙ্গ’ বলে দেগে দিয়েছে বিজেপি। এই নিয়ে জেলাজুড়ে শোরগোল পড়ে গিয়েছে।

শুনানির নামে সাধারণ মানুষ যাতে কোনওরকম হয়রানির শিকার না হন, সেই লক্ষ্যেই এদিন চাঁচল-২ ব্লক দপ্তরের বাইরে একটি বিশেষ সহায়তা কেন্দ্র খোলে তৃণমূল কংগ্রেস। বিধায়ক আব্দুর রহিম বক্সি নিজে সেখানে উপস্থিত থেকে ভোটারদের অভাব-অভিযোগ শোনেন এবং প্রয়োজনীয় নথিপত্র সংক্রান্ত বিষয়ে সাহায্যের আশ্বাস দেন। তাঁর দাবি, সাধারণ মানুষ যাতে আতঙ্কিত না হন, তা নিশ্চিত করতেই তিনি সেখানে গিয়েছেন।

বিধায়কের এই পরিদর্শনকে একেবারেই ভালোভাবে নেয়নি বিজেপি। উত্তর মালদা সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অভিষেক সিংঘানিয়া অভিযোগ করে বলেন, “একজন জনপ্রতিনিধি কোনওভাবেই শুনানি কেন্দ্রের ভেতরে ঢুকতে পারেন না। আমরা খবর পেয়েছি তিনি ভেতরে ঢুকেছিলেন এবং বিধি লঙ্ঘন করেছেন। আমরা বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত নালিশ জানাব।”

এই অভিযোগ অস্বীকার করে আব্দুর রহিম বক্সি বলেন, “আমি শুনানি কেন্দ্রের ভেতরে যাইনি। বাইরে সহায়তা কেন্দ্রে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি। বিজেপি এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করছে, মানুষ আতঙ্কিত। তাদের পাশে দাঁড়ানোই আমার লক্ষ্য।”

ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে প্রশাসনের এই প্রক্রিয়ার মাঝে রাজনৈতিক দলের ‘সহায়তা কেন্দ্র’ ও জনপ্রতিনিধিদের উপস্থিতি কতটা আইনসম্মত, তা নিয়ে এখন প্রশাসনিক মহলে গুঞ্জন শুরু হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *