SIR Debate In Parliament | দিনভর দফায় দফায় মুলতুবি অধিবেশন! এসআইআর নিয়ে সংসদে আলোচনার দাবি মানল কেন্দ্র

SIR Debate In Parliament | দিনভর দফায় দফায় মুলতুবি অধিবেশন! এসআইআর নিয়ে সংসদে আলোচনার দাবি মানল কেন্দ্র

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার শীতকালীন অধিবেশেনের প্রথমদিন থেকেই এসআইআর নিয়ে আলোচনার দাবিতে (SIR Debate In Parliament) সরব হয়েছে বিরোধীরা। অবশেষে সংসদে এসআইআর (SIR) নিয়ে আলোচনায় রাজি সরকার পক্ষ! সূত্রের খবর, এই ইস্যুতে কবে, কতক্ষণ সময় নিয়ে আলোচনা হবে, সেটা ঠিক করবে সংসদের বিজনেস অ্যাডভাইজারি কমিটি।

গতকাল এসআইআর নিয়ে বিরোধীদের আলোচনার দাবিতে তপ্ত হয়ে ওঠে সংসদ (Parliament)। দফায় দফায় মুলতুবি করে দিতে হয় লোকসভার অধিবেশন। ওই একই ইস্যুতে এদিনও তপ্ত ছিল সংসদ। বিরোধী শিবিরের সম্মিলিতভাবে বিক্ষোভে মুলতুবি করে দিতে হয় অধিবেশন। সরকার দাবি না মানায় সংসদ চত্বরে ফের বিক্ষোভ দেখাতে শুরু করে বিরোধীরা। অবশেষে বিক্ষোভের চাপে পড়ে নতিস্বীকার করল কেন্দ্র!

সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর কথায়, তাঁরা সব বিরোধী দলের সঙ্গে কথা বলেছেন। ইলেক্টোরাল রিফর্মস থেকে শুরু করে দেশের মানুষের সব ইস্যু নিয়ে আলোচনা করতে প্রস্তুত তাঁরা। তিনি বলেন, ‘আমি আজ বিরোধী দলনেতাদের বৈঠকে ডেকেছি। আপনারা অপেক্ষা করুন এবং আলোচনায় অংশগ্রহণ করুন। দেশের মানুষের অনেক ইস্যু রয়েছে, সেসব নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *