উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মৃত বিএলও-দের পরিবারকে আর্থিক সাহায্যের পাশাপাশিপরিবারের কোনও সদস্যকে চাকরি দিতে হবে। এই দাবিতে বৃহস্পতিবার সিইও দপ্তরের বাইরে বিক্ষোভে ফেটে পড়লেন ‘বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা। বিক্ষোভকারীদের একাংশ দপ্তরের ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। ফলে গোটা চত্বর রণক্ষেত্রের চেহারা নেয়।
