SIR | বাংলায় এসআইআর প্রক্রিয়ায় কঠোর নজরদারি! স্পেশাল রোল অবজার্ভার নিয়োগ কমিশনের

SIR | বাংলায় এসআইআর প্রক্রিয়ায় কঠোর নজরদারি! স্পেশাল রোল অবজার্ভার নিয়োগ কমিশনের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তৃণমূলের সঙ্গে বৈঠকের পরই বাংলায় এসআইআর প্রক্রিয়ায় নজরদারির জন্য স্পেশাল রোল অবর্জার্ভার নিয়োগ করল নির্বাচন কমিশন। এই দায়িত্বে থাকছেন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুব্রত গুপ্ত। একই সঙ্গে ১২টি জেলার জন্য আইএএস অফিসারদের রোল অবর্জারভার নিয়োগ করা হচ্ছে।

শুক্রবারই দিল্লিতে তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে দেখা করে। সেখানে ১০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে দীর্ঘ ২ ঘন্টা আলোচনা হয় কমিশনের আধিকারিকদের। সূত্রের খবর, তৃণমূলের তরফে নির্বাচন কমিশনের কাছে ৫টি প্রশ্ন তুলে ধরা হয়েছে। সূত্রের দাবি, কমিশনও পালটা প্রতিটি প্রশ্নের পুঙ্খানুপুঙ্খ জবাব দিয়েছে। এও জানা গেছে, কমিশনের তরফে তৃণমূলকে বিএলও, ইআরও, ডিইওদের কোনও রকম হুমকি দেওয়া বা প্রভাবিত করার চেষ্টা থেকে বিরত থাকতে বলা হয়েছে। বৈঠকের পরই তৃণমূল জানিয়েছিল, কমিশন তাদের তোলা প্রশ্নের কার্যত কোনও উত্তরই দিতে পারেনি।

বিস্তারিত আসছে….



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *