Osman Hadi Homicide Case | নজরুলের পাশেই চিরনিদ্রায় হাদি, প্রিয় নেতার খুনিরা কেন এখনও অধরা? হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের   

Osman Hadi Homicide Case | নজরুলের পাশেই চিরনিদ্রায় হাদি, প্রিয় নেতার খুনিরা কেন এখনও অধরা? হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের   

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত মূল অভিযুক্তদের গ্রেপ্তারে মরিয়া বাংলাদেশের পুলিশ। গুলিবর্ষণের ঘটনার আট দিন পার হলেও প্রধান অভিযুক্ত ফয়সাল মাসুদ করিম এবং তাঁর সহযোগী আলমগীর শেখ এখনও পলাতক। তাঁরা সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে ঢুকে পড়েছেন কী না, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে খোদ প্রশাসনের অন্দরে।

পাসপোর্ট ব্লক, সীমান্তে কড়া নজরদারি

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মহম্মদ শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অভিযুক্তদের পাসপোর্ট ইতিমধ্যেই ব্লক করা হয়েছে। অভিবাসন দপ্তরের নথিতে তাঁদের দেশ ছাড়ার কোনও প্রমাণ মেলেনি। তবে গোয়েন্দা সূত্রে খবর, ময়মনসিংহ-হালুয়াঘাট সীমান্ত দিয়ে তাঁরা সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যেতে পারেন। পুলিশ এই সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছে না।

তদন্তে চাঞ্চল্যকর তথ্য ও ১২ জন গ্রেপ্তার

তদন্তকারীরা ইতিমধ্যেই ঘটনার দিন ব্যবহৃত মোটরবাইক এবং আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেছেন। এই মামলায় এখনও পর্যন্ত ফয়সালের পরিবারের সদস্যসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দারা জানতে পেরেছেন:

  • হাদিকে গুলি করার ঠিক আগে ফয়সাল তাঁর স্ত্রী ও বান্ধবীর সঙ্গে একাধিকবার ফোনে কথা বলেছিলেন।
  • ফয়সালের স্ত্রী, মা-বাবা এবং বান্ধবীকে বর্তমানে পুলিশি হেপাজতে জেরা করা হচ্ছে।
  • অভিযুক্তরা উভয়েই পূর্বতন শাসকদলের ছাত্র সংগঠন ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ।

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি ইনকিলাব মঞ্চের

সিঙ্গাপুরে ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে ওসমান হাদির প্রয়াণের পর বাংলাদেশ জুড়ে ক্ষোভের আগুন জ্বলছে। শনিবার রাষ্ট্রীয় শোক পালনের পর জাতীয় কবির সমাধির পাশেই হাদিকে শায়িত করা হয়। সেখান থেকেই ইনকিলাব মঞ্চ হুঙ্কার দিয়েছে, রবিবার সন্ধ্যার মধ্যে খুনিদের গ্রেপ্তারের খবর না মিললে তাঁরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করবেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *