SIR | এসআইআরের প্রতিবাদে মঙ্গলবার আবার পথে মুখ্যমন্ত্রী! ঠাকুরনগরে পদযাত্রা, বনগাঁয় জনসভা

SIR | এসআইআরের প্রতিবাদে মঙ্গলবার আবার পথে মুখ্যমন্ত্রী! ঠাকুরনগরে পদযাত্রা, বনগাঁয় জনসভা

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর বিরুদ্ধে আবার পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বনগাঁর ত্রিকোণ পার্কে সভা করবেন তিনি। এরপর চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত পদযাত্রা করবেন। আর এই সভার প্রস্তুতি নিয়ে দফায় দফায় সাংসদ তথা তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার চেয়ারপার্সন মমতাবালা ঠাকুর, জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের সঙ্গে বৈঠক করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এর আগেও কলকাতায় এসআইআরের(SIR) বিরুদ্ধে মিছিল করেছিলেন মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার হেলিকপ্টারে চেপে কলকাতা থেকে বনগাঁ যাবেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সূত্রে খবর, চাকদহ রোডের প্রতাপগড় মাঠে মুখ্যমন্ত্রীর কপ্টার নামার জন্য হেলিপ্যাড করা হবে। জ্যোতিপ্রিয়কে পাশে নিয়ে বিশ্বজিৎ বলেন, ‘মঙ্গলবার বেলা ১টায় ত্রিকোণ পার্কে সভা। এরপর চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত ৩ কিলোমিটার পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী।’ বিশ্বজিৎবাবু জানান, এসআইআর নিয়ে আতঙ্ক শুরু হয়েছে মানুষের মধ্যে। আত্মঘাতী হচ্ছেন মানুষ। প্রথম থেকেই মুখ্যমন্ত্রী মানুষের পাশে থাকার বার্তা দিচ্ছেন। আর সেই বার্তা দিতেই এখানে আসছেন তিনি। তৃণমূল নেতা এ-ও জানান, মতুয়ারা এখনও ঘাসফুল শিবিরের পাশেই রয়েছেন। আগামী দিনেও থাকবেন। কারণ, এ রাজ্যে মতুয়াদের জন্য যে কাজ হয়েছে, তা মুখ্যমন্ত্রীই করেছেন।
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সভা নিয়ে মমতাবালার সঙ্গে বৈঠক করেন জ্যোতিপ্রিয়। বৈঠক শেষে জ্যোতিপ্রিয় জানান, ‘মতুয়া ভাইদের চোখে জল। মমতাবালা অনশনে বসেছেন। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। মতুয়া ভাইরা অসুস্থ। তখন লন্ডনে রয়েছেন একজন। মতুয়ারা বিচার করবেন। কিছু বলার নেই। মমতা যতক্ষণ আছেন, এর শেষ দেখে ছাড়বেন।’ মমতাবালা বলেন, ‘এসআইআর নিয়ে যে মারাত্মক সমস্যা তৈরি হয়েছে, তা নিয়ে আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন।’
রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন এসআইআর শুরু হওয়ার পর মতুয়াদের একাংশের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এই আতঙ্কে অনেকে আত্মঘাতীও হয়েছেন। এরজন্য মতুয়া অনুগামীদের নিয়ে অনশনে বসেন মমতাবালা। রাজ্যে যেদিন এসআইআর শুরু হয়, সেই ৪ নভেম্বর কলকাতায় পদযাত্রা করেন মমতা। সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রেড রোডে বি আর আম্বেদকরের মূর্তির সামনে থেকে মিছিল শুরু হয়। প্রায় সাড়ে চার কিলোমিটার পথ পেরিয়ে মিছিল শেষ হয় জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে। এবার এসআইআরের(SIR) বিরুদ্ধে বনগাঁয় কর্মসূচি করছেন মুখ্যমন্ত্রী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *