SIR | এসআইআর প্রক্রিয়ার জন্য উন্নয়ন যেন থমকে না যায়! জেলাশাসকদের স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

SIR | এসআইআর প্রক্রিয়ার জন্য উন্নয়ন যেন থমকে না যায়! জেলাশাসকদের স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যজুড়ে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের কাজ (SIR)। তারপর থেকেই প্রশাসনের উপর যে কাজের চাপ বেড়েছে, তা বলাই বাহুল্য। কিন্তু এসআইআরের চাপের মাঝে যাতে উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি না হয়, সেটা নিয়ে জেলাশাসকদের স্পষ্ট নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Pant)

শনিবার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়ালি এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব। বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে। নবান্ন সূত্রে খবর, পন্থ বৈঠকে সাফ জানিয়েছেন, বাড়তি কাজের চাপের জন্য উন্নয়নমূলক কাজ থমকে গেলে তা কিছুতেই বরদাস্ত করা হবে না। নির্দিষ্টভাবে এসআইআরের কথা উল্লেখ না করলেও, এসআইআরের কাজের বাড়তি চাপকেই যে মুখ্যসচিব বোঝাতে চেয়েছেন সেটা স্পষ্ট।

জানা গিয়েছে, ‘আমার পাড়া, আমার সমাধান’ কর্মসূচি সংক্রান্ত কাজও দ্রুত শেষ করে রিপোর্ট পাঠানোর কথা জেলাশাসকদের বলেছেন মনোজ পন্থ। সেই সঙ্গে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজও নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে বলে নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়াও রাজ্যের অন্যান্য দপ্তরের প্রকল্পগুলির কাজেও নজর দেওয়ার কথা বলেছেন মুখ্যসচিব।

উল্লেখ্য, আগামী বছরই রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন। ফলে সেই আবহেই এসআইআরের কাজের চাপে যাতে উন্নয়নের ক্ষেত্রে কোনও অসুবিধা না হয়, সেজন্যই নবান্নর তরফে এই নির্দেশ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *