Siliguri School | শিলিগুড়ি কলেজে উত্তেজনা! মন্ত্রীর নির্দেশ উড়িয়ে স্লোগান, ‘আক্রান্ত’ এসএফআই

ব্লগ/BLOG
Spread the love


শিলিগুড়ি: এসএফআই (SFI) সমর্থকদের উপর ‘হামলা’র অভিযোগ ঘিরে উত্তাল হয়ে উঠল শিলিগুড়ি কলেজ (Siliguri School) চত্বর। বুধবার দুপুর নাগাদ আচমকাই শিলিগুড়ি কলেজে এসএফআই সমর্থকদের মারধরের অভিযোগ ওঠে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (ABVP) কয়েকজন সমর্থকের বিরুদ্ধে। অভিযোগ, হামলার ঘটনাটি ঘটে পুলিশ ও কলেজের কয়েকজন অধ্যাপকের সামনে। কিন্তু কেউ এই হামলা থামাতে এগিয়ে আসেননি। আক্রান্ত এসএফআই সমর্থক এক ছাত্রীর অভিযোগ, তাঁরা এসএফআই করেন বলে আচমকাই কলেজে ঢুকে তাদের উপর হামলা চালানো হয়। হামলাকারীদের মধ্যে বহিরাগতরাও ছিল।

একাধিক ভিডিওতে দেখা গিয়েছে এসএফআই ও মাওবাদীদের বিরুদ্ধে স্লোগান দিয়ে কলেজ চত্বরে বিক্ষোভ দেখাচ্ছে কিছু যুবক। আক্রান্ত ছাত্রছাত্রীরা জানিয়েছেন, অধ্যক্ষ বা অন্য শিক্ষকদের সাহায্য চাইলেও তাঁরা কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি। এদিন এবিভিপি সমর্থকরা কলেজে ঢুকে স্লোগানও দিতে থাকে। যদিও কয়েকদিন আগে পর্যটনমন্ত্রী তথা কলেজের পরিচালন সমিতির সভাপতি শংকর ঘোষ (Shankar Ghosh) কলেজে রাজনৈতিক স্লোগান দেওয়া চলবে না বলে ঘোষণা করেন। কিন্তু এদিন এবিভিপির সমর্থকরা খোদ মন্ত্রীর নির্দেশকেই উপেক্ষা করেছেন। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে এবিভিপি। কলেজ চত্বরে রাজনৈতিক স্লোগান দেওয়া প্রসঙ্গে এবিভিপির বক্তব্য, সাধারণ ছাত্রছাত্রীরা যা করার করেছে, এতে তাদের কিছু হাত নেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *