রাজগঞ্জ: প্রেমিকার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে (Siliguri Crime Information)। নৃশংস এই ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন রাজগঞ্জ থানার অন্তর্গত বিহারুহাট এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অগ্নিদগ্ধ যুবতীর নাম জাহানারা বেগম। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
