Siliguri | সোশ্যাল মিডিয়ায় প্রেম, প্রেমিকা অন্তঃসত্ত্বা হতেই চম্পট প্রেমিকের! শিলিগুড়িতে গ্রেপ্তার যুবক

Siliguri | সোশ্যাল মিডিয়ায় প্রেম, প্রেমিকা অন্তঃসত্ত্বা হতেই চম্পট প্রেমিকের! শিলিগুড়িতে গ্রেপ্তার যুবক

খেলাধুলা/SPORTS
Spread the love


শিলিগুড়ি: প্রথম বিয়ের তিক্ততা ভুলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিলেন তরুণী। কিন্তু সোশ্যাল মিডিয়ায় গড়ে ওঠা প্রেমের সম্পর্ক যে এভাবে প্রতারণার মরণফাঁদে পরিণত হবে, তা কল্পনাও করতে পারেননি তিনি। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক এবং তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়তেই যোগাযোগ বিচ্ছিন্ন করার অভিযোগে গ্রেপ্তার হলেন দাগাপুরের বাসিন্দা কুন্দন প্রসাদ। শুক্রবার রাতে প্রধান নগর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।

একাকিত্বের সুযোগে লালসা
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় দু’বছর আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কুন্দনের সঙ্গে পরিচয় হয় ওই তরুণীর। প্রথম বিয়ে ভাঙার পর একাকী জীবনে কুন্দনের সঙ্গ তাঁকে মানসিক শান্তি দিয়েছিল। অভিযোগ, সেই সুসম্পর্ক ও বিয়ের প্রতিশ্রুতিকে ঢাল করে কুন্দন ওই তরুণীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। তরুণী বিশ্বাস করেছিলেন, কুন্দন তাঁকে সামাজিক স্বীকৃতি দিয়ে ঘরে তুলবে।

অন্তঃসত্ত্বা হতেই মোহভঙ্গ
বিপত্তি বাড়ে যখন ওই তরুণী বুঝতে পারেন তিনি অন্তঃসত্ত্বা। বিষয়টি কুন্দনকে জানিয়ে দ্রুত বিয়ে করার জন্য চাপ দিতেই দেখা যায় তার আসল রূপ। বিয়ের কথা শুনেই তরুণীর সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করে কুন্দন। এক সময় সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে দিলে ওই তরুণী বুঝতে পারেন তিনি বড়সড় প্রতারণার শিকার হয়েছেন।

পুলিশের পদক্ষেপ ও আদালতের নির্দেশ
উপায়ান্তর না দেখে শেষে প্রধান নগর থানার দ্বারস্থ হন নির্যাতিতা তরুণী। তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে শুক্রবার রাতে কুন্দন প্রসাদকে জালে তোলে। শনিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন। ঘটনা প্রসঙ্গে তরুণী আক্ষেপ করে বলেন, “নতুন করে আর কাউকে বিশ্বাস করাই কঠিন হয়ে যাবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *