Peanuts | শীতের বিকেলে সঙ্গী হোক বাদাম ভাজা! কেবল স্বাদ নয়, রয়েছে একাধিক গুনাগুণও

Peanuts | শীতের বিকেলে সঙ্গী হোক বাদাম ভাজা! কেবল স্বাদ নয়, রয়েছে একাধিক গুনাগুণও

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একটা সময় শীতের বিকেলে বাদাম ভাজা (Peanuts) খেতে খেতে কাটিয়ে দেওয়া যেত অনেকটা সময়। কিন্তু আজকাল যেন আর সেই সময়ই পাওয়া যায় না। কিন্তু জানেন কি শীতের বিকেলে এই বাদাম ভাজাই আপনার শরীরের নানা উপকার করতে পারে।

১. শীতকালে শুষ্ক আবহাওয়ায় ত্বক ও চুল রুক্ষ হয়ে যায়। নানা ধরনের সমস্যাও দেখা দিতে থাকে। বাদামে থাকা ভিটামিন ই এবং ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড ত্বকের আর্দ্রতা বজায় রাখে। সেই সঙ্গে চুলের স্বাস্থ্যও ভালো রাখে।

২. বাদামে থাকা ভিটামিন, জিংক এবং ম্যাগনেসিয়ামের মতো খনিজ এবং অ্যান্টি-অক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় করে। ফলে শীতকালীন সর্দি-কাশি হওয়ার ঝুঁকি কমে।

৩. বাদামে পর্যাপ্ত পরিমাণে থাকা ক্যালসিয়াম ও ফসফরাস হাড় ও দাঁতের স্বাস্থ্যের জন্য জরুরি। শীতের সময়ে অনেকেরই বাতের ব্যথার সমস্যা দেখা দেয়, নিয়মিত বাদাম খেলে সেই সমস্যার উপশম হতে পারে।

৪. বাদামে প্রচুর পরিমাণে প্রাকৃতিক তেল এবং ফ্যাট থাকে। এটি শরীরে শক্তি যোগায় এবং ভেতর থেকে তাপ উৎপাদনে সাহায্য করে।

তবে বাদাম ভাজা খাওয়ার সময় অতিরিক্ত নুন এড়িয়ে চলবেন। সেই সঙ্গে নজর রাখতে হবেপরিমাণের দিকেও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *