শিলিগুড়ি: শিলিগুড়ি (Siliguri) থেকে গ্যাংটক যাওয়ার পথে সাত মাইলের কাছে সেনাবাহিনীর গাড়ির সঙ্গে অপর একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে চরম পরিণতি ঘটল এক তিন বছরের শিশুর। শনিবারের এই ঘটনায় সেনার গাড়িতে থাকা তিন সেনা সদস্য, তাদের স্ত্রী ও চার শিশু সহ ১০ জন আহত হয়। আহতদের সেবক রোডের একটি নার্সিংহোমে আনা হলে সেখানে শিশুটিকে মৃত বলে ঘোষণা করা হয়। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এদিকে, বিপরীত দিক থেকে আসা সিকিমগামী গাড়ির কোনও যাত্রীর হদিশ মেলেনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
