Siliguri | শিলিগুড়ির ব্যস্ত রাস্তায় ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা! প্রকাশ্য দিবালোকেও নিরাপত্তা নিয়ে প্রশ্ন

Siliguri | শিলিগুড়ির ব্যস্ত রাস্তায় ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা! প্রকাশ্য দিবালোকেও নিরাপত্তা নিয়ে প্রশ্ন

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


শিলিগুড়ি: প্রশ্নের মুখে শিলিগুড়ি (Siliguri) শহরের নিরাপত্তা ব্যবস্থা! মঙ্গলবার সকালে ব্যস্ত এসএফ রোডে (SF Highway) বাসের অপেক্ষায় থাকা দুই ছাত্রীর হাত ধরে টানার অভিযোগ উঠল এক দুষ্কৃতীর বিরুদ্ধে। দিনের আলোয় প্রকাশ্য রাস্তায় এমন ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে সাতটা নাগাদ ফুলবাড়ীর একটি ইংরেজি মাধ্যম স্কুলের একাদশ শ্রেণির দুই ছাত্রী এসএফ রোডে আনন্দলোক সিনেমা হলের সামনে বাসের জন্য অপেক্ষা করছিল। অভিযোগ, আচমকাই মাঝ বয়সী এক ব্যক্তি এসে তাদের হাত ধরে টানতে শুরু করে। ছাত্রীদের দাবি, ওই ব্যক্তি তাদের উত্যক্ত (Harassment) করার চেষ্টা করে। আতঙ্কিত ছাত্রীরা কোনোমতে জোর করে হাত ছাড়িয়ে সেখান থেকে সরে আসে। অভিযোগ, ঘটনার সময় আশেপাশে অনেক মানুষ থাকলেও কেউ প্রতিবাদ করতে এগিয়ে আসেননি। পরে ওই ব্যক্তি হেঁটে নির্বিঘ্নে ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার আকস্মিকতায় ভেঙে পড়া ছাত্রীরা বাড়ি ফিরে পরিবারের সদস্যদের সমস্ত বিষয়টি জানায়। মঙ্গলবার দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তারা ফের ঘটনাস্থলে পৌঁছায় এবং শিলিগুড়ি থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছাত্রীদের সঙ্গে কথা বলেছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ছাত্রীদের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *