Siliguri | লুকিয়েও মিলল না রেহাই! শিলিগুড়িতে কিশোরী মৃত্যুকাণ্ডে অবশেষে গ্রেপ্তার অভিযুক্ত গৃহশিক্ষক

Siliguri | লুকিয়েও মিলল না রেহাই! শিলিগুড়িতে কিশোরী মৃত্যুকাণ্ডে অবশেষে গ্রেপ্তার অভিযুক্ত গৃহশিক্ষক

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


শিলিগুড়ি: শিলিগুড়ির (Siliguri) কুলিপাড়ায় কিশোরী মৃত্যুকাণ্ডে (Minor dying) অবশেষে গ্রেপ্তার অভিযুক্ত গৃহশিক্ষক (Tutor arrested)। জানা গিয়েছে, গুরুংবস্তি এলাকার বাসিন্দা ওই অভিযুক্তকে শনিবার গভীর রাতে ভিন জেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতকে আজই শিলিগুড়িতে আনা হচ্ছে।

উল্লেখ্য, গত সোমবার কুলিপাড়ার ওই কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, ওই কিশোরীর গুরুংবস্তি এলাকার বাসিন্দা ওই অভিযুক্ত গৃহশিক্ষকের প্রেমের সম্পর্ক ছিল। সে ওই গৃহশিক্ষকের বাড়িতে টিউশন পড়তে যেত। অভিযুক্ত গৃহশিক্ষক যদিও বিবাহিত। তাঁর দুই সন্তান রয়েছে।

মৃতের পরিবারের অভিযোগ, ওই গৃহশিক্ষকই তাঁদের মেয়েকে আত্মহত্যায় প্ররোচিত করেছে। ঘটনা জানাজানি হতেই অভিযুক্তের গ্রেপ্তারির দাবিতে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এদিকে, কিশোরীর দেহ উদ্ধারের খবর পেয়ে স্ত্রী ও সন্তান নিয়ে বাড়ি ছেড়ে চম্পট দেয় ওই গৃহশিক্ষক। তবে উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায়। এদিকে, ঘটনার বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় সাধারণ মানুষের ক্ষোভের আগুন ক্রমশ বেড়েই চলছিল। তবে লুকিয়ে থাকার পরও শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত গৃহশিক্ষক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *