Siliguri | রথযাত্রায় রাজ্য সরকারের বড় উপহার! শিলিগুড়ির ৩ কমিটিকে ৫ লক্ষ টাকা করে অনুদান

Siliguri | রথযাত্রায় রাজ্য সরকারের বড় উপহার! শিলিগুড়ির ৩ কমিটিকে ৫ লক্ষ টাকা করে অনুদান

শিক্ষা
Spread the love


শিলিগুড়ি: রথযাত্রাকে (Ratha Yatra) আরও জমকালো ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বড়সড়ো আর্থিক সহায়তার ঘোষণা করেছে রাজ্য সরকার। এবার শিলিগুড়ির (Siliguri) তিনটি নির্বাচিত রথযাত্রা কমিটিকে (Ratha Yatra Committees) ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা (Monetary grant) প্রদান করা হল। এই অনুদান প্রাপকদের তালিকায় রয়েছে শিলিগুড়ির ইসকন রথযাত্রা কমিটি, শ্রীশ্রী নরোত্তম গৌড়ীয় মঠ এবং রথখোলা স্পোর্টিং ক্লাব।

সোমবার দুপুরে শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে নির্বাচিত কমিটিগুলির প্রতিনিধিদের হাতে ৫ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থেকে সংশ্লিষ্ট কমিটিগুলিকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দার্জিলিংয়ের জেলাশাসক হরিশঙ্কর পানিকর এবং ফাঁসিদেওয়ার বিধায়ক দুর্গা মুর্মু সশরীরে উপস্থিত থেকে এই চেক হস্তান্তর করেন। প্রশাসনের মতে, এই আর্থিক সহায়তা রথযাত্রার সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং ধর্মীয়-সামাজিক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।

রাজ্য সরকারের এই আন্তরিক সহযোগিতায় উচ্ছ্বসিত শিলিগুড়ির তিনটি কমিটির প্রতিনিধিরাই। তাঁরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। তাঁদের বক্তব্য, এই অর্থ সাহায্যের ফলে চলতি বছরের রথযাত্রা উৎসবকে শিলিগুড়িবাসীর কাছে আরও বৃহত্তর ও আকর্ষণীয় পরিসরে পরিবেশন করা সম্ভব হবে। অনুষ্ঠানে অন্যান্য প্রশাসনিক আধিকারিক ও আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত ছিলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *