Siliguri | ব্যাগভর্তি জামাকাপড়ের আড়ালে ২২ কেজি গাঁজা! শিলিগুড়িতে পুলিশের জালে বিহারের তরুণ

Siliguri | ব্যাগভর্তি জামাকাপড়ের আড়ালে ২২ কেজি গাঁজা! শিলিগুড়িতে পুলিশের জালে বিহারের তরুণ

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


শিলিগুড়ি: গোপন সূত্রের খবরে বড়সড়ো সাফল্য পেল প্রধাননগর থানার পুলিশ। শিলিগুড়ির জংশন এলাকা থেকে প্রায় ২২ কেজি গাঁজা সহ গ্রেপ্তার করা হল নিখিল কুমার নামে এক তরুণকে (Siliguri)। ধৃত তরুণ বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে (Bihar)।

পুলিশ সূত্রে খবর, নিখিল কোচবিহার থেকে বিপুল পরিমাণ গাঁজা সংগ্রহ করে বিহারে পাচারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। বুধবার শিলিগুড়ি জংশন এলাকায় বাসের জন্য অপেক্ষা করার সময় পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাঁকে পাকড়াও করে। ধৃত তরুণের কাছে জামাকাপড়ে ভরা একাধিক ব্যাগ ছিল। আর সেগুলির তল্লাশি করতে গিয়েই চক্ষু চড়কগাছ হয় পুলিশের। ব্যাগের ভেতর জামাকাপড়ের আড়ালে অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রাখা হয়েছিল একের পর এক গাঁজার প্যাকেট। ওজন করার পর দেখা যায়, উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ প্রায় ২২ কেজি। ধৃতকে বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। এই চক্রে আর কারা জড়িত, তা জানতে তদন্ত শুরু করেছে প্রধান নগরথানার পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *