বিশ্বজুড়ে আচমকা স্তব্ধ ইনস্টাগ্রাম! চরম ভোগান্তিতে হাজার হাজার ইউজার

বিশ্বজুড়ে আচমকা স্তব্ধ ইনস্টাগ্রাম! চরম ভোগান্তিতে হাজার হাজার ইউজার

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


বিশ্বজুড়ে বৃহস্পতিবার সকালে আচমকা স্তব্ধ ইনস্টাগ্রাম। বিভ্রাটের শিকার হলেন হাজার হাজার ইউজার। জানা যাচ্ছে কারও কারও ক্ষেত্রে অ্যাপ কাজ করলেও ওয়েব সাইটে সর্বত্র সমস্যা দেখা দিচ্ছে। ল্যাপটপ বা ডেস্কটপে ইনস্টাগ্রাম খুললেই দেখাচ্ছে, ‘Sorry One thing went Incorrect।’ এক্স হ্যান্ডেলে সমস্যার কথা তুলে ধরেছেন বহু ইউজার। একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা।

আরও পড়ুন:

 

সোশাল মিডিয়া ছাড়া এক মুহূর্তও কেউ ভাবতে পারেন না। স্বাভাবিকভাবেই অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবার সকালেও ঘুম ভাঙতেই সোশাল মিডিয়ায় নজর রাখেন সকলে। তখনই ইনস্টাগ্রাম লগ ইন করতে গিয়ে সমস্যায় পড়েন বহু ইউজার। ডাউনডিটেক্টরের সূত্র মারফত জানা গিয়েছে, বিপুল সংখ্যক ইউজাররা অভিযোগ জানিয়েছেন যে মোবাইল ও ডেস্কটপে ইনস্টাগ্রাম কাজ করছে না।  

এক্স হ্যান্ডেলে এই সমস্যার কথা তুলে ধরেছেন ব্যবহারকারীরা। স্ক্রিন শট শেয়ার করে কেউ লিখেছেন, “একটা মিমে কমেন্ট করতে গেলাম। দেখলাম ‘Sorry One thing went Incorrect দেখাচ্ছে। বারবার একই সমস্যা। বুঝতে পারলাম ইনস্টাগ্রাম ডাউন।’ কেউ আবার দ্রুত সমস্যা সমাধানের আর্জি জানিয়েছেন। কেউ আবার হুড়োহুড়ির ভিডিও পোস্ট করে খানিকটা রসিকতার সুরেই লিখেছেন, ‘ইনস্টাগ্রাম ডাউন কিনা নিশ্চিত হতে সবাই এখন ইনস্টাগ্রামে দৌঁড়চ্ছে।’ যদিও এবিষয়ে এখনও ইনস্টাগ্রামের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে সূত্রের খবর, সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন:

কেউ লিখেছেন, “একটা মিমে কমেন্ট করতে গেলাম। দেখলাম ‘Sorry One thing went Incorrect দেখাচ্ছে। বারবার একই সমস্যা। বুঝতে পারলাম ইনস্টাগ্রাম ডাউন।’

 

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *