Raj Kundra | রাজ কুন্দ্রাকে ডেকে পাঠাল মুম্বই পুলিশ, নেপথ্যে ৬০ কোটির ‘নয়ছয়’!

Raj Kundra | রাজ কুন্দ্রাকে ডেকে পাঠাল মুম্বই পুলিশ, নেপথ্যে ৬০ কোটির ‘নয়ছয়’!

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ৬০ কোটি টাকার প্রতারণা মামলায় বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী তথা ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে তলব করল মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা (EOW)।

উল্লেখ্য, মুম্বইয়ের ব্যবসায়ী দীপক কোঠারি শিল্পা ও রাজের বিরুদ্ধে এই অভিযোগ এনেছিলেন। তাঁর দাবি, রাজ কুন্দ্রা ও শিল্পা শেঠির মালিকানাধীন একটি সংস্থায় তিনি ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে ৬০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন। ব্যবসা সম্প্রসারণের জন্য এই বিনিয়োগ করা হলেও, অভিযোগকারীর দাবি, সেই অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়েছে এবং তা ফেরত দেওয়া হয়নি।

প্রাথমিকভাবে রাজ কুন্দ্রাকে বুধবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। কিন্তু তিনি ১৫ সেপ্টেম্বর হাজিরার জন্য সময় চেয়ে নেন। জানা গেছে, পুলিশ এই মামলার তদন্তে ইতিমধ্যেই বেশ তৎপর হয়েছে। অভিযুক্ত দম্পতির বিদেশ ভ্রমণের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সহায়তার জন্য ন্যাশনাল কোম্পানি ল ট্রাইবুনাল (NCLT)-এর একজন অডিটরকেও তলব করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগেও রাজ কুন্দ্রা পর্নোগ্রাফি মামলায় অভিযুক্ত হয়েছিলেন। বেশ কিছুদিন জেলও খেটেছিলেন তিনি। সেই মামলায় জামিন পেলেও, নতুন করে আর্থিক প্রতারণার অভিযোগের কারণে আবারও শিরোনামে উঠে এসেছেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *