শিলিগুড়িঃ শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে ধুয়ে মুছে গেল তৃণমূল। দাগ কাটতে পারেননি বিজেপিপন্থী আইনজীবীরাও। বারের নির্বাচনে সবকটি আসনেই জয়ী হয়েছেন কংগ্রেস ও বামপন্থী আইনজীবী সংগঠনের জোট প্রার্থীরা। গতবারের থেকেও এবার আইনজীবীদের লড়াইয়ে তৃণমূলের ফল খারাপ হয়েছে বলে জানা গেছে। গত বুধবার এই নির্বাচন হয়। ১৬ টি পদে মোট ৪৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটাধিকার প্রয়োগ করেন ১৪৯৬ জন আইনজীবী।আইনজীবীদের স্বার্থে রাজনীতির ঊর্ধ্বে উঠে সংগঠন কাজ করবে বলে বিজয়ী পক্ষের আইনজীবীরা জানিয়েছেন।
