Siliguri | এনজেপি থেকে মহিলার দে*হ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার পুরুষসঙ্গী

Siliguri | এনজেপি থেকে মহিলার দে*হ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার পুরুষসঙ্গী

শিক্ষা
Spread the love


শিলিগুড়ি: এনজেপির হোটেল থেকে মহিলার দেহ উদ্ধারের ঘটনায় তার সঙ্গীকে গ্রেপ্তার করল পুলিশ। জানা গেছে গত মাসে নিউ জলপাইগুড়ির একটি হোটেলে সন্তান নিয়ে ওঠেন এক মহিলা। তাঁর সঙ্গে পুরুষসঙ্গীও ছিল। কিন্তু ওই হোটেল থেকে মহিলার দেহ উদ্ধার হয়। রহস্যজনক ভাবে গায়েব হয়ে যায় তাঁর পুরুষসঙ্গী ও সঙ্গে থাকা শিশু সন্তান। দীর্ঘ তদন্তের পর অবশেষে ওই পুরুষসঙ্গীকে গ্রেপ্তার(arrested) করেছে নিউ জলপাইগুড়ি(Jalpaiguri) থানার পুলিশ। ধৃতের নাম চেতনারায়ন দাস ওরফে প্রেম। বাড়ি বিহারের পুয়াল এলাকায়। মহিলার আসল নাম সাবি কুমারি। বাড়ি বিহারের কাটিহার জেলায়, বিয়ে হয়েছিল কুমেদপুরের মাড়া পাড়ায়। বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার কথা বলে বের হয়েছিলেন ওই মহিলা। ২০শে অক্টোবরের পর থেকেই তাঁর সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কুমেদপুর থানার মাধ্যমে খবর পেয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এসে পরিবারের সদস্যরা দেহ শনাক্ত করেন। তবে মহিলার সঙ্গে থাকা শিশু সন্তানের খোঁজ এখনও মেলেনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *