Siliguri | অসাবধানবশত রেললাইন পেরোতে গিয়ে বিপত্তি, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

Siliguri | অসাবধানবশত রেললাইন পেরোতে গিয়ে বিপত্তি, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

খেলাধুলা/SPORTS
Spread the love


শিলিগুড়িঃ অসাবধানবশত রেললাইন পেরোতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন এক যুবক। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ২৪ নম্বর ওয়ার্ডের ফুলেশ্বরী এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম বাপি পাল। বাড়ি ২৯ নম্বর ওয়ার্ডের ইন্ডোর স্টেডিয়াম সংলগ্ন এলাকায়। এদিন রাত প্রায় ৮টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন চপ কিনতে। ফুলেশ্বরী লেবেলক্রশিং পেরিয়ে যাওয়ার সময়ই বিপত্তি ঘটে। বাপি লক্ষ্যই করেনি দ্রুত গতিতে ছুটে আসছে ট্রেন। এরপরেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। ট্রেনের ধাক্কায় বাপির দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় দুটি পা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেলপুলিশ। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে শিলিগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *