Siliguri | অপসারিত শিলিগুড়ি পুরনিগমের মেয়র পারিষদ দিলীপ বর্মন

Siliguri | অপসারিত শিলিগুড়ি পুরনিগমের মেয়র পারিষদ দিলীপ বর্মন

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


শিলিগুড়ি: অপসারিত শিলিগুড়ি (Siliguri) পুরনিগমের মেয়র পারিষদ দিলীপ বর্ম। মেয়র গৌতম দেব নিজেই এই সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচনের আগে থেকেই শিলিগুড়ি পুরনিগমের মেয়র-ডেপুটি মেয়রকে জড়িয়ে নানা দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিলেন দিলীপ বর্মণ। কিন্তু ভোট সামনে থাকায় ও রাজবংশী ভোটের সমীকরণের কথা মাথায় রেখে শোকজ করা ছাড়া কোনও পদক্ষেপ করেনি তৃণমূল। শেষ পর্যন্ত ভোট মিটতেই দিলীপ বর্মণকে সরিয়ে দিলেন মেয়র।

তৃণমূল শিলিগুড়ি পুরনিগমে ২০২২ সালে ক্ষমতায় আসার পর থেকেই ট্রেড লাইসেন্স ও হাউসিং ফর অল বিভাগের মেয়র পারিষদ ছিলেন ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ বর্মন। কিন্তু বেশ কিছুদিন ধরেই দলেরই মেয়র গৌতম দেব ও ডেপুটি মেয়র রঞ্জন সরকারের বিরুদ্ধে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে সরব হন তিনি। একাধিকবার এই প্রসঙ্গ তুলে বোর্ড মিটিংয়ে তৃণমূলের অস্বস্তি বাড়িয়েছেন এই বিদ্রোহী মেয়র পারিষদ। একবার তাঁকে বোর্ড বৈঠক থেকে বের করে দেওয়া হয়। যদিও নিজের অবস্থান বদলাননি দিলীপ। লাগাতার মেয়র গৌতম দেব ও বাকিদের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে গেছেন। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে সেভাবে জোরদার প্রচার করতে দেখা যায়নি তাঁকে। শেষ পর্যন্ত মাটিগাড়া নকশালবাড়ি আসনের তৃণমূলের প্রার্থী শংকর মালাকার ও শিলিগুড়ির গৌতম দেবের হয়ে প্রচার করেন তিনি। তবে দল হারতেই এবার নেতৃত্বের রোষের শিকার হলেন তিনি।

The publish Siliguri | অপসারিত শিলিগুড়ি পুরনিগমের মেয়র পারিষদ দিলীপ বর্মন appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *