SIR | ভোটার তালিকায় ‘বিবেচনাধীন’ নামের দ্বিতীয় অতিরিক্ত তালিকা প্রকাশ কমিশনের

SIR | ভোটার তালিকায় ‘বিবেচনাধীন’ নামের দ্বিতীয় অতিরিক্ত তালিকা প্রকাশ কমিশনের

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অবশেষে এসআইআর (SIR) প্রক্রিয়ার দরুন ‘বিবেচনাধীন’ থাকা ভোটারদের দ্বিতীয় অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। তবে এই প্রক্রিয়ার দরুন কত নামের নিষ্পত্তি তালিকা বেরিয়েছে বা বাদ পড়েছে কত নাম, সেই সম্পর্কে কমিশনের তরফে কিছু জানানো হয়নি। সিইও দপ্তরের ঘোষণা অনুযায়ী, ৫ ঘণ্টার দীর্ঘ ‘প্রসেসিং’ শেষে শুক্রবার গভীর রাতে প্রকাশিত হল ভোটার তালিকার দ্বিতীয় অতিরিক্ত তালিকা। গত ২৩ মার্চও ঠিক মধ্যরাতের মুখে প্রথম তালিকাটি বেরিয়েছিল।

ভোটার তালিকা নিবিড় সংশোধন শুরুর আগে মোট ভোটারের সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯। খসড়া তালিকা প্রকাশের সময় প্রায় ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জনের নাম বাদ পড়েছিল। গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত প্রথম দফার চূড়ান্ত তালিকায় আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম বাদ যাওয়ায়, সর্বমোট বাদ পড়া ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২।তালিকায় স্বচ্ছতা আনতে কমিশন প্রায় ১ কোটি ৫২ লক্ষ ভোটারকে শুনানির জন্য চিহ্নিত করে। এর মধ্যে ৩১ লক্ষ ৬৮ হাজার ৪২৬ জন ছিলেন ‘নো-ম্যাপিং’ ভোটার (২০০২ সালের রেকর্ডের সাথে লিঙ্কের অভাব)। ১ কোটি ২০ লক্ষ ভোটারের তথ্যে ছিল লজিক্যাল অসঙ্গতি। মোট ১ কোটি ৪২ লক্ষ ভোটারের শুনানির পর প্রায় ৮২ লক্ষ জনের নথি বৈধ বলে গৃহীত হয়। প্রথম দফার চূড়ান্ত তালিকা অনুযায়ী রাজ্যের মোট ভোটার সংখ্যা দাঁড়ায় ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪। এরপর প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্টে ৩২ লক্ষ নামের নিষ্পত্তি হয় বলে জানা গেছে। যার মধ্যে ৪০ শতাংশ প্রায় ১৩ হাজার নাম বাদ গিয়েছে বলে জানা গেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *