Silguri | মদের নেশায় বেসামাল! বিদ্যুৎ দপ্তরের ঠিকা কর্মীর থেকে ১৭ হাজার টাকা হাতিয়ে নিল দুষ্কৃতীরা

Silguri | মদের নেশায় বেসামাল! বিদ্যুৎ দপ্তরের ঠিকা কর্মীর থেকে ১৭ হাজার টাকা হাতিয়ে নিল দুষ্কৃতীরা

ভিডিও/VIDEO
Spread the love


শিলিগুড়ি: মদের নেশায় বেসামাল এক ব্যক্তির থেকে ১৭ হাজার টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেল ৩ দুষ্কৃতী। শিলিগুড়ির কাছে ফুলবাড়ি এলাকার ঘটনা। জানা গেছে, এটিএম থেকে টাকা তুলে ফুলবাড়ির একটি দোকানে পাওনা মেটাতে গিয়েছিলেন জুগিভিটার বাসিন্তা পেশায় বিদ্যুৎ দপ্তরের ওই ঠিকা কর্মী। কিন্তু পাওনাদারের দোকান বন্ধ থাকায় তিনি স্থানীয় একটি পাশালায় ঢুকে পড়েন। আর পানশালাতে ঢোকাই যেন হয়েছিল কাল। সুরার তেষ্টা মেটাতে পানশালাতে বসেই শুক্রবার রাতে একের পর এক ‘পেগ’ সাবার করে ফেলেন তিনি। অতিরিক্ত মদ্যপানের ফলে ঠিক করে দাঁড়াতে পর্যন্ত পারছিলেন না ওই ব্যক্তি।

এদিকে, ওই ব্যক্তির এটিএম থেকে টাকা তোলা থেকে শুরু করে পানশালায় ঢুকে মদ্যপান করা সবই লক্ষ্য রাখছিল তিন দুষ্কৃতী। যা ওই ব্যক্তি ঘুনাক্ষরেও টের পাননি। আকন্ঠ মদ্যপান করে সাইকেল নিয়ে বাড়ি ফিরতে গিয়ে ওই ব্যক্তি দেখেন সাইকেলের টায়ারে হাওয়া নেই। অগ্যতা টলতে টলতে সাইকেল ঠেলে তিনি বাড়ির পথ ধরেন। কিন্তু ফুলবাড়ি বাজার হয়ে পিএইচই রাস্তা ধরে কিছুদূর এগোতেই তিন দুষ্কৃতী এসে রাস্তার আলো আধাঁরির মধ্যে ওই ব্যক্তিকে সাইকেল সহ নালায় ঠেলে ফেলে দেয়। এরপর তার কাছে থাকা টাকা নিয়ে তারা পালিয়ে যায়। কোনরকমে নালা থেকে  উঠে ওই ব্যক্তি চিৎকার করতে শুরু করেন। যা শুনে আশপাশের কয়েকজন ছুটে আসেন। কিন্তু ততক্ষনে তিন দুষ্কৃতীই পগারপার। বিষয়টি নিয়ে রবিবার এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে রাতেই পুলিশ ফুলবাড়ির দূর্গা মন্দির এলাকার বাসিন্দা রবিন রায় ও জুগিভিটার আমিরুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে পুলিশ ছিনতাই করা ১৫ হাজার টাকা উদ্ধার করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *