Sikkim Gasoline Leak : টানেলে আটকে ২৭ জন, চলছে উদ্ধারকাজ

Sikkim Gasoline Leak : টানেলে আটকে ২৭ জন, চলছে উদ্ধারকাজ

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দক্ষিণ সিকিমের নামচিতে বড় দুর্ঘটনা। এনএইচপিসির টানেলে (Sikkim Gasoline Leak) কাজ করতে গিয়ে আটকে পড়ল ২১ জন শ্রমিক সহ মোট২৭ জন । সোমবার বিকেল নাগাদ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় আটকদের উদ্ধার কাজ শুরু করেছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স সহ সিকিম ও পশ্চিমবঙ্গের বিভিন্ন উদ্ধারকারী দল। নামচির সামারদুঙয়ে তিস্তা নদীতে এনএইচপিসির স্টেজ ৬ জলবিদ্যুৎ প্রকল্পের কাজ চলছে। সেখানেই টানেল খুঁড়তে গিয়ে আটকে পড়েন শ্রমিকরা। টানেল এর ভেতরে অক্সিজেনের অভাব থাকায় শ্রমিকদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা দেখা দিয়েছে। নামচির জেলাশাসক অনুপা তামলিং জানিয়েছেন, টানেলের তিন কিলোমিটার ভেতরে ধসের কারণে এই শ্রমিকরা আটকে পড়েন। রাতে ৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *