Shubhanshu Shukla | ঘরে ফেরার পথে ‘পার্টি’ মুডে গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশু শুক্লা! ১৪ জুলাই পৃথিবীতে অবতরণ

Shubhanshu Shukla | ঘরে ফেরার পথে ‘পার্টি’ মুডে গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশু শুক্লা! ১৪ জুলাই পৃথিবীতে অবতরণ

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) ১৪ দিনের সফল মিশন শেষে পৃথিবীতে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ভারতের গর্ব গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশু শুক্লা। আগামী ১৪ জুলাই তাঁর প্রত্যাবর্তনের কথা রয়েছে। ঘরে ফেরার কয়েক দিন আগে তিনি এবং তাঁর সহকর্মীরা মহাকাশেই এক বিশেষ খাওয়া-দাওয়ায় মেতে ওঠেন, যার ছবি সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ছবিগুলিতে দেখা যাচ্ছে, শুক্লা এবং তাঁর সহকর্মীরা শূন্য অভিকর্ষে ভেসে বেড়াচ্ছেন এবং হাসিমুখে তাঁদের খাবার উপভোগ করছেন।

নাসা গতকাল সন্ধ্যায় ঘোষণা করেছে যে, গ্রুপ ক্যাপ্টেন শুক্লা এবং আরও তিন ক্রু সদস্যের পৃথিবীতে ফেরার যাত্রা ১৪ জুলাই শুরু হবে। নাসা কমার্শিয়াল ক্রু প্রোগ্রামের ম্যানেজার স্টিভ স্টিচ এক সংবাদ সম্মেলনে জানান, “আমরা স্টেশন প্রোগ্রামের সঙ্গে কাজ করছি এবং অ্যাক্সিওম-৪ মিশনের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমাদের এই মিশনটিকে আনডক করতে হবে এবং বর্তমান লক্ষ্য হল ১৪ জুলাই আনডক করা।” আনডকিংয়ের কয়েক ঘণ্টা পর ক্যালিফোর্নিয়ার উপকূলে প্রশান্ত মহাসাগরে তাঁদের ‘স্প্ল্যাশডাউন’ হওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশু শুক্লা প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পরিদর্শন করেছেন। অ্যাক্সিওম-৪ মিশন ভারতের মহাকাশ গবেষণার পথও প্রশস্ত করছে। এই মিশনে গ্রুপ ক্যাপ্টেন শুক্লা নির্দিষ্ট ভাবে ভারতের জন্য সাতটি (India-specific) গবেষণামূলক পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *