শিলিগুড়ি: এক তরুণীকে পথ আটকে শ্লীলতাহানির অভিযোগ (Molestation case)। ঘটনাটি ঘটেছে শিবমন্দিরে (Shivmandir)। ইতিমধ্যেই এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার (Arrested) করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ধৃতরা হল শিব বর্মন, অশোক বর্মন এবং সৌভিক রায়। জানা গিয়েছে, শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী ওই তরুণীর পথ আটকায় অভিযুক্তরা। ওই তরুণী বাধা দিলে তাঁকে কদর্য ভাষায় গালিগালাজ করা হয়। এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার পরই মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নিগ্রহের শিকার ওই তরুণী। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ তিন অভিযুক্তকেই গ্রেপ্তার করেছে। আগামীকাল ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হবে বলে পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে।
The publish Shivmandir | পথ আটকে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ! পুলিশের হাতে গ্রেপ্তার ৩ appeared first on Uttarbanga Sambad.
