Shilpa Shetty | ‘অপবাদের মেঘ’ বনাম আইনি লড়াই! শিল্পা-রাজের ঘরে কি সত্যিই হানা দিয়েছিল আয়কর দপ্তর?

Shilpa Shetty | ‘অপবাদের মেঘ’ বনাম আইনি লড়াই! শিল্পা-রাজের ঘরে কি সত্যিই হানা দিয়েছিল আয়কর দপ্তর?

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ গ্ল্যামার জগতের ঝকঝকে আলোর নিচে মাঝেমধ্যেই জমা হয় বিতর্কের কালো মেঘ। অভিনেত্রী শিল্পা শেট্টী এবং তাঁর স্বামী রাজ কুন্দ্রার জীবন নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা তুঙ্গে। প্রশ্ন উঠছে, এই তারকা দম্পতি কি সত্যিই কোনও বড়সড় আইনি বিপাকে, নাকি তাঁদের ঘিরে সাজানো হচ্ছে কুৎসার জাল?

সম্প্রতি সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে, ৬০ কোটি টাকার একটি প্রতারণা মামলায় শিল্পার মুম্বইয়ের বাসভবনে তল্লাশি চালিয়েছে আয়কর দপ্তর। এর আগে তাঁদের মালিকানাধীন বিখ্যাত রেস্তোরাঁ ‘ব্যাস্টিয়ান’-এও দপ্তরের আধিকারিকদের দেখা গিয়েছিল। নিমেষেই এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে চারদিকে।

তবে এই জল্পনায় জল ঢেলেছেন শিল্পার আইনজীবী প্রশান্ত পাটিল। তাঁর দাবি, পরিস্থিতির অপব্যাখ্যা করা হচ্ছে। তাঁর স্পষ্ট বক্তব্য, শিল্পার বাড়িতে কোনও বিশেষ ‘রেড’ বা তল্লাশি হয়নি, যা হয়েছে তা নিতান্তই নিয়মমাফিক জিজ্ঞাসাবাদ। আইনজীবীর মতে, একদল মানুষ সচেতনভাবে শিল্পার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। অকারণ মিথ্যে রটালে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেছেন।

এই প্রসঙ্গে শিল্পা শেট্টী ও রাজ কুন্দ্রা যৌথ বিবৃতিতে বলেন, “আমরা আইনের ওপর শ্রদ্ধাশীল। সত্যের জয় হবেই। ভিত্তিহীন অভিযোগকে ফৌজদারি অপরাধের রূপ দেওয়া হচ্ছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।” কুন্দ্রা দম্পতি আরও জানিয়েছেন, তাঁরা তদন্তে পূর্ণ সহযোগিতা করছেন এবং বম্বে হাইকোর্টে মামলাটি বাতিলের আবেদন জানিয়েছেন। সংবাদমাধ্যমের কাছে তাঁদের বিনীত অনুরোধ— কোনও বিচারাধীন বিষয় নিয়ে খবর পরিবেশনের সময় যেন সংবেদনশীলতা বজায় রাখা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *