উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সম্প্রতি ওটিটি-তে মুক্তি পেয়েছে শাহরুখ খানের পুত্র আরিয়ান খান (Aryan Khan) পরিচালিত ‘দ্য ব্যাডস অফ বলিউড’ ওয়েব সিরিজ (The Ba***ds of Bollywood)। যা ইতিমধ্যেই দর্শকমহলে বেশ প্রশংসা কুড়িয়েছে। শাহরুখপুত্র পরিচালিত এই সিরিজটি দেখেছেন কংগ্রেস সাংসদ শশী থারুরও (Shashi Tharoor)। আর তা নিয়েই এবার নিজের দীর্ঘ প্রতিক্রিয়া দিলেন তিনি। কী বললেন কংগ্রেস সাংসদ?
সিরিজটির অনন্য দৃষ্টিভঙ্গি এবং আকর্ষণীয় বিষয়বস্তুর প্রশংসা করেছেন শশী থারুর। এক্স হ্যান্ডেলের একটি পোস্টে কংগ্রেস সাংসদ লিখেছেন, ‘সর্দিকাশিতে ভুগছিলাম। দু’দিনের জন্য তাই ছুটি নিয়েছিলাম সমস্ত কাজ থেকে। এরই মাঝে আমার বোন স্মিতা থারুর ও কর্মীরা আমাকে কম্পিউটার থেকে চোখ সরিয়ে ওটিটিতে সিরিজ দেখার পরামর্শ দেন। আজ পর্যন্ত ওটিটিতে যা দেখেছি তার চেয়ে একদম অনন্য কিছু দেখলাম এবার।’ এরপরই তিনি লেখেন, “সদ্যই আরিয়ান খানের পরিচালিত প্রথম সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’ দেখা শেষ করলাম। আমি এই সিরিজের প্রশংসার ভাষা হারিয়ে ফেলছি। এই তীক্ষ্ণ লেখনী, নির্ভীক নির্দেশনা, ব্যঙ্গের এই নিছক সাহসিকতাই বলিউডে প্রয়োজন ছিল। সিরিজের সাতটি পর্ব স্পষ্ট করে দিয়েছে কীভাবে গল্প শক্তিশালীভাবে বলা যায়। আরিয়ান তোমাকে কুর্নিশ। তুমি একটা অসাধারণ কাজ উপহার দিয়েছ।” পাশাপাশি শাহরুখ খানকেও নিজের পোস্টে ট্যাগ করে শশী লেখেন, ‘একজন বাবা হিসাবে আরেক বাবাকে বলতে চাই, আপনি নিশ্চয়ই খুব গর্বিত।’
I’ve been battling a chilly & cough and cancelled engagements for 2 days. My employees and my sister, @smitatharoor, persuaded me to show my eyes away from the pc a part of the time in the direction of a @NetflixIndia collection, and it’s probably the greatest issues I’ve ever handled myself to:… pic.twitter.com/xRUHv8ERTB
— Shashi Tharoor (@ShashiTharoor) October 26, 2025
উল্লেখ্য, আরিয়ান তাঁর পরিচালিত প্রথম সিরিজেই নিজের দক্ষতা দেখিয়েছেন। দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে সিরিজটি। ববি দেওল, রাঘব জুয়াল, মনীশ চৌধুরী, মোনা সিং সহ অনেকে অভিনয় করেছেন সিরিজটিতে। বলিউডের অন্দরে চলা নানা বিতর্কিত বিষয় বিদ্রুপের মাধ্যমে আরিয়ান তাঁর সিরিজে তুলে ধরেছেন।
