Sharecropper commits suicide | প্রাকৃতিক বিপর্যয়ে নষ্ট জমির ফসল! ঋণের দায়ে আত্মঘাতী অসহায় ভাগচাষী

Sharecropper commits suicide | প্রাকৃতিক বিপর্যয়ে নষ্ট জমির ফসল! ঋণের দায়ে আত্মঘাতী অসহায় ভাগচাষী

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


বহরমপুর: একদিকে ঝোড়ো হাওয়া, আর সেই সঙ্গে লাগাতার কয়েকদিনের বৃষ্টি। এই প্রাকৃতিক বিপর্যয়ে নষ্ট হয়ে গেল বিঘার পর বিঘা জমির ফসল। কার্যত মাথায় হাত কৃষকের। আর এই বিপর্যয়ের মধ্যেই ঘটে গেল আরও এক বিপত্তি। জমির ফসল নষ্ট হওয়ায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক ভাগচাষি। রবিবার বিকেলে এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের কান্দি মহকুমার অন্তর্গত ঘোষ পাড়া এলাকায়। আত্মঘাতী কৃষকের নাম নিতাই পাল। তাঁর মৃত্যুতে মাথায় আকাশ ভেঙে পড়েছে পরিবারে্র।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কৃষিকাজ করার জন্য নিতাইবাবু বাজার থেকে সুদে মোটা অংকের ঋণ নিয়েছিলেন। ভেবেছিলেন জমির ফসল বিক্রি করে ঋণ পরিশোধ করে দেবেন। কিন্তু গত কয়েকদিনের চলা এই প্রাকৃতিক দুর্যোগে জমির ফসল নষ্ট হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে যান তিনি। মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। তাঁর জমির ফসল নষ্ট হয়ে যাওয়ায় কীভাবে তিনি সুদের টাকা ফেরাবেন তা নিয়েই তিনি দুঃশ্চিন্তার মধ্যে ছিলেন। সেই দুঃশ্চিন্তা থেকে মুক্তি পেতে আত্মহত্যার পথ বেছে নেন নিতাই পাল। নিতাই পালের আত্মহত্যার ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *